নতুন হল না বানান, চারপাশে অন্তত বালু ফেলে রাখুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে
ছবি : প্রথম আলো

শনিবার (২ ডিসেম্বর, ২০২৩) সকালের ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হননি, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের অভিজ্ঞতা ও আশঙ্কার কথা জানান অনেকে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ মাত্রার। এই মাত্রার ভূমিকম্প এতটা ঝাঁকুনি দেওয়ার কারণ হলো এর উৎপত্তিস্থল বাংলাদেশের ভেতরে, লক্ষ্মীপুরে।

গত ২৫ বছরের মধ্যে দেশে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মধ্যে এটির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সাম্প্রতিক বছরগুলোয় ঘন ঘন মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা, বড় কোনো ভূমিকম্পের সতর্কতা। প্রতিটি ভূমিকম্পই আমাদের ভবিষ্যতের বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার সতর্কঘণ্টা বাজিয়ে যায়। প্রশ্ন হলো, আমরা আসলে কতটা কানে তুলি তা।

২০০৪ বা ২০০৫ সালের কথা। সেবার ভূমিকম্পে বাংলাদেশ বেশ জোরে কেঁপে উঠেছিল। সেবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। থাকি জগন্নাথ হলের পূর্ব বাড়িতে (মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের নামে নামকরণ করা) নিচতলায় থাকি। জরাজীর্ণ ভবনটির তিনতলা, চারতলার অবস্থা আর ভয়াবহ। একটু জোরে বাতাস হলেই ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ত। সেই ভূমিকম্পের সময় ছাত্রদের মাথার ওপরে ঝুরঝুর করে সেগুলো ঝরে পড়তে শুরু করেছিল। আতঙ্কিত ছাত্ররা হুড়মুড় করে নিচে নামতে শুরু করল। কেউ কেউ এতটা ভয় পেয়েছিল যে তিনতলা, চারতলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়েছিল। হাত-পা ভেঙে আহত হয়েছিলেন কয়েকজন।

এ ঘটনার জেরে ছাত্র বিক্ষোভ হলে হলো প্রাধ্যক্ষ এসে ছাত্রদের মধ্যে যে বক্তব্য দিয়েছিলেন, তা সেই সময়ে তুমুল হাস্যরসের জন্ম দিয়েছিল। ছাত্ররা নতুন হল নির্মাণের দাবি জানালে সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছিলেন, ভবনের সামনে তিনি বালু ফেলার ব্যবস্থা করে দেবেন, যাতে ভূমিকম্পের সময় লাফিয়ে পড়লেও কারও হাত-পা না ভাঙে।

ভূমিকম্পের পর ফেসবুকের কয়েকটি গ্রুপে মুহসীন হলের যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে শিক্ষার্থীদের উদ্বেগকে উপেক্ষা করা যাবে না। যেখানে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে, সেখানে এ রকম ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের কেন বাস করতে বাধ্য করা হবে? শ্রুতিকটু শোনালেও জগন্নাথ হলের প্রাধ্যক্ষের সেই নির্মম রসিকতা দিয়েই শেষ করি। যত দিন নতুন হল নির্মাণ করতে না পারুন, আবাসিক হলগুলোর চারপাশে অন্তত বালু ফেলে রাখুন।

জগন্নাথ হলে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর অডিটোরিয়াম ভবনের ছাদ ধসে পড়ে হতাহত হওয়ার ট্র্যাজিক ঘটনা এই হলের ছাত্রদের সব সময়ই নাড়া দেয়। পূর্ব বাড়ির অবস্থানটা ঠিক অক্টোবরের সেই ঘটনার স্মৃতিতে নির্মিত ভবনের ঠিক সামনে।

হল প্রাধ্যক্ষের ওই বক্তব্যে দেওয়ার পেছনে মূল যে বাস্তবতা কাজ করেছিল, তা হলো, ঝুঁকিপূর্ণ ভবনটি খালি করে কয়েক শ ছাত্রকে নতুন কোথাও স্থানান্তর করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ। তবে রসিকতা হিসেবে ধরে নিলেও এটা নির্মম, সংবেদনশীলতা এতে একেবারেই খুঁজে পাওয়া যায় না।

জগন্নাথ হলে নতুন একটি ভবন নির্মাণ হওয়ার পরেই পূর্ব বাড়ি নামে পরিচিত সেই ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই ভবনটিতে কয়েক শ ছাত্র নিয়তির ওপর জীবন সঁপে দিয়ে থেকেছেন।

শনিবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে মুহসীন হল ও সূর্য সেন হলের শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটির ঘটনা কয়েক বছর আগের সেই স্মৃতি মনে এল। প্রথম আলোর খবর জানাচ্ছে, শনিবার সকালের ভূমিকম্পে মুহসীন হলের অনেক কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পাঠকক্ষের কাচের দরজা ভেঙে যায়। কয়েকজন শিক্ষার্থী আহত হন। একজন শিক্ষার্থী তৃতীয় তলা থেকে লাফ দেন। তিনতলা সংলগ্ন দোতলার ছাদের ওপর পড়ায় গুরুতর আহত হননি। কিন্তু সূর্য সেন হলের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে একজন ছাত্র আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল চালু হয় ১৯৬৭ সালে। হলটির অবয়বে বয়সের ছাপ পড়েছে। এখানে-সেখানে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। কিন্তু আবাসিক এই হলের সংস্কার বা পুনর্নির্মাণে বড় ধরনের কোনো উদ্যোগ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুহসীন হলের ৩৯৫টি কক্ষে বর্তমানে ১ হাজার ২৬৬ জন ছাত্র অবস্থান করছেন। তবে অনাবাসী ছাত্র ও অছাত্র মিলিয়ে হলটিতে বসবাসকারীর সংখ্যা দ্বিগুণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের এই দৈন্যদশা কিন্তু মুদ্রার এক দিকের চিত্র। মুদ্রার অন্য দিকের গল্পটা হচ্ছে, এ বিশ্ববিদ্যালয় ঘিরে প্রায় ১০ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ৭ ফেব্রুয়ারি, ২০২১) যার অনেকগুলো উন্নয়ন প্রকল্প এখন চলমান। এর মধ্যে এমন অনেক অবকাঠামো নির্মাণ প্রকল্প রয়েছে যেগুলোর সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সামান্য। ফাঁকা পরিসরগুলো খালি করে, যেখানে সেখানে গাছ কেটে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের আয়োজনও চলছে। কিন্তু শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার প্রশ্নটি যেখানে যুক্ত, সেই জায়গাতেই অবহেলা করা হচ্ছে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পুরোনো হলগুলোর দশা কমবেশি একই। ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিটি হলেই ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ ছাত্র থাকতে হয়। এসব হলের সামগ্রিক পরিবেশ যে দৃষ্টিকটুভাবে স্বাস্থ্যহীন, তা বলা বাহুল্য। এ রকম পরিবেশে গাদাগাদি করে থাকা শিক্ষার্থীরা তিন বেলা যে খাবার খান, তার পুষ্টিমানও ভয়াবহভাবে নিম্ন। এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক জবরদস্তি ও ভয়ের পরিবেশ। এই পরিবেশেই আমাদের শিক্ষার্থীরা জীবনের সবচেয়ে মূল্যবান কয়েকটি বছর পার করছেন।

ভূমিকম্পের পর ফেসবুকের কয়েকটি গ্রুপে মুহসীন হলের যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে শিক্ষার্থীদের উদ্বেগকে উপেক্ষা করা যাবে না। যেখানে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে, সেখানে এ রকম ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের কেন বাস করতে বাধ্য করা হবে? শ্রুতিকটু শোনালেও জগন্নাথ হলের প্রাধ্যক্ষের সেই নির্মম রসিকতা দিয়েই শেষ করি। যত দিন নতুন হল নির্মাণ করতে না পারুন, আবাসিক হলগুলোর চারপাশে অন্তত বালু ফেলে রাখুন।

  • মনোজ দে প্রথম আলোর সম্পাদকীয় সহকারী