রাশিয়ার আগ্রাসনের হাত থেকে ইউক্রেনকে অবশ্যই রক্ষা করতে হবে ন্যাটোকে, আবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ যখন চলছে, তখন ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারবে না। এ বছর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে সামরিক জোটটির বার্ষিক সম্মেলন এই প্রহেলিকার মধ্য দিয়ে শেষ হয়েছে। কিয়েভ ন্যাটোর কাছে সম্মিলিত নিরাপত্তার প্রত্যাশা করেছে। ন্যাটোর মূলনীতি হলো, কোনো একটা সদস্যদেশ আক্রান্ত হলে সেটা সব কটি দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।
ভ্লাদিমির পুতিনের সেনারা এরই মধ্যে ইউক্রেনের মাটি রক্তে রঞ্জিত করেছে। রাশিয়ার এই সীমা লঙ্ঘনের ঘটনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ন্যাটো, কিন্তু রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ায়নি জোটটি। এর একটা কারণ হলো, সাবেক শীতল যুদ্ধের প্রতিদ্বন্দ্বী দুই শিবির সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা রয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কাছে সবচেয়ে বড় প্রহেলিকার বিষয় হলো, আগ্রাসনকারীর হাত থেকে সম্মিলিত সুরক্ষা পেতে হলে তাদের অবশ্যই একা লড়তে হবে। ভিলনিয়াসে ন্যাটোর যে নেতারা জড়ো হয়েছিলেন, তাঁরা এ প্রচেষ্টার জন্য সর্বোচ্চ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু তাঁরা ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি ‘অগ্রগতি হচ্ছে’, এমন দায়সারাভাবে দেখতে চেয়েছেন।
ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সোচ্চার একজন। কিন্তু তিনিও ভাবতে পারছেন না ন্যাটোতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিয়েভের সামনে থেকে বাধা কবে দূর হবে।
ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার প্রশ্নেও একই ধরনের কূটনৈতিক নৃত্য দেখা গেছে। রুশ আগ্রাসন শুরু হওয়ার কয়েক দিনের মাথায় গত বছরের ফেব্রুয়ারি মাসে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার আবেদন করেন।
ন্যাটোর দিক থেকে তাদের ইউরোপীয় প্রকল্পে একটি বীর জাতিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যে নৈতিক সমর্থন ও রাজনৈতিক বাস্তবতা—এই দুইয়ের মধ্যে বিস্তর ব্যবধান দেখা যাচ্ছে। অর্থনৈতিক আন্তনির্ভরতার ওপর নির্ভর করে মহাদেশীয় শান্তি—ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালের এই তত্ত্ব আওড়ানো খুব সহজ একটা ব্যাপার। কিন্তু ন্যাটোর যে জটিল ও কঠোর নীতিনির্ধারণী প্রক্রিয়া, তাতে একটা বড়, গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশকে জায়গা দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার।
ইউরোপীয় গণতান্ত্রিক শিবিরে যুক্ত হওয়ার বাসনার কারণে ইউক্রেনকে শুধু গত ১৭ মাস নয়, তারও অনেক আগে থেকে চরম মূল্য দিতে হচ্ছে। অথচ তাদের প্রতি ইউরোপীয়দের সমর্থনের নমুনাটি কেমন তা বোঝা যাচ্ছে। ২০১৩-১৪ সালে মাইদান অভ্যুত্থানে ক্রেমলিনপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন।
ঘটনাচক্রেই তাঁকে ক্ষমতা থেকে সরে যেতে হতো, কিন্তু বেশ কিছু প্রতিবাদকারীর মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি সেটা করেননি। এ ঘটনার পর পুতিন ঠিক করেন যে ইউক্রেনের রাজনীতিতে প্রক্সি কারসাজি থেকে বেরিয়ে এসে
সরাসরি দেশটির ভূখণ্ড নিজেদের অধিকারে নিতে হবে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার মধ্য দিয়ে সেটা শুরু করেন পুতিন।
ইউক্রেন ইউরোপের একমাত্র দেশ, যাদের জনগণকে বুকে বুলেট আলিঙ্গন করতে হয়েছে এই কারণে যে তারা ইউরোপীয় ইউনিয়নের নীল ও হলুদ পতাকার ছায়াতলে আসার সাহস দেখিয়েছেন। এই বিষয়ই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন কিয়েভের প্রতি ‘বিশেষ দায়িত্ব’ শিরোনামের ভাষণে পরিষ্কার করেছেন।
কিন্তু ন্যাটোর দিক থেকে তাদের ইউরোপীয় প্রকল্পে একটি বীর জাতিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যে নৈতিক সমর্থন ও রাজনৈতিক বাস্তবতা—এই দুইয়ের মধ্যে বিস্তর ব্যবধান দেখা যাচ্ছে। অর্থনৈতিক আন্তনির্ভরতার ওপর নির্ভর করে মহাদেশীয় শান্তি—ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালের এই তত্ত্ব আওড়ানো খুব সহজ একটা ব্যাপার। কিন্তু ন্যাটোর যে জটিল ও কঠোর নীতিনির্ধারণী প্রক্রিয়া, তাতে একটা বড়, গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশকে জায়গা দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার।
জেলেনস্কি তাঁর দেশ ইউক্রেনকে স্বাধীন ও সার্বভৌম অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রথমে আবেদন করেছেন ন্যাটোতে। রাশিয়ার জবরদস্তির বলয় থেকে বেরিয়ে একটা স্থিতিশীল ও সমৃদ্ধ গণতন্ত্র হিসেবে টেকসই হতে গেলে ন্যাটোর সদস্যপদ দীর্ঘ মেয়াদে তাদের সহায়তা করবে।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিতভাবে অনূদিত
● রাফায়েল বেহরদ্য গার্ডিয়ান–এর কলাম লেখক