
সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে ক্লাস নিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের শালবাগান এলাকায় হামলার শিকার হন ইংরেজির অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী (৫৮)। গত এক যুগে এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক খুন হলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। তবে হত্যাকাণ্ডের ধরন দেখে বলছে, অন্যান্য ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের হত্যার সঙ্গে এ হত্যার মিল রয়েছে।
জয়
একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আইনের শাসন অপরিহার্য৷ জবাবদিহি ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় খুনিরা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে।
মোহাম্মদ
দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়া পর্যন্ত এসব হত্যাকাণ্ড চলতে থাকবে।
আনওয়ার হক
রাজশাহী তথা উত্তরবঙ্গ হলো মৌলবাদ আর জঙ্গির আখড়া। যারা সেখানে থাকেনি তারা ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না। জেএমবি, বাংলা ভাই কিন্তু সব রাজশাহীতে।
হাফেজ শরিফ
অপরাধীদের খুঁজে বের করা একান্ত প্রয়োজন এবং তা সর্বস্তরে, বিশেষ করে সরকার যেন দ্রুত তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে।