অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত অন্য মত
খুনিরা দিব্যি চলে গেল, পুলিশ নীরবে দেখল
সংবাদ, অভিজিৎ হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারি
মত
অপরাধের ধরন বদলেছে কিন্তু আমাদের পুলিশ, ডিবিকে সেভাবে আপগ্রেডেড করা হয়নি। এখনো দেখা যায় পুলিশ দাঁড়িয়ে থাকে ভারী রাইফেল নিয়ে।
বিপ্লব
পুলিশ ও অন্যান্য প্রশাসনের মধ্যে ছোট ও মাঝারি পদে এখনো কিছু জামায়াত-বিএনপির বীজগুলো লুকিয়ে রয়েছে, যারা গোপনে সরকারের সুনাম ক্ষুণ্নে লিপ্ত। সরকারের উচিত এদের কঠিন শাস্তি দেওয়া।
রাসেল আমান
দ্বিমত
খুনি দুজন খুন শেষে পুলিশের সামনে দিয়েই চলে গেল, আর পুলিশ চেয়ে দেখল, তাদের করার কিছু ছিল না, না গো...!!
পুলিশ ভেবেছিল সরকারি দলের সোনার ছেলেরা হয়তো বিরোধী দলের কাউকে ‘চেতনা দান’ করছে, তাই চুপচাপ ছিল! গত সাত বছর আওয়ামী লীগের সোনার ছেলেরা পুলিশের নাকের ডগায় হেন অপকর্ম নেই যে করেনি! আজও ভেবেছিল, সোনার ছেলেরা বোধ হয় কাজ সারছে, তাই দেখেও না দেখার ভান ধরেছিল।
কবির
অন্য মত
বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন দিকে ঠেলে দেওয়ার জন্য ‘কেউ ঘোলা পানিতে মাছ শিকার’ করছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হোক। দরকার হলে নিরপেক্ষ সাংবাদিক, বিচারপতি ও নাগরিকদের দিয়ে তদন্ত করা হোক। এভাবে কারও মৃত্যু মেনে নেওয়া যায় না। সবকিছুকে আমরা রাজনীতি দিয়ে গুলিয়ে ফেলি। যে-ই এর জন্য দায়ী, তাকে দেশের স্বার্থে বিচারের আওতায় আনা উচিত। তবে সবকিছু যেন হয় নিরপেক্ষভাবে।
স্বাপ্নিক রায়
পুলিশ কি এটিকে কোনো অনুমোদিত গণধোলাইকর্ম ভেবেছিল? অথবা তাদের সব গুলি কেবল বন্দুকযুদ্ধের জন্য বরাদ্দ, নাগরিকের নিরাপত্তার জন্য নয়? যেখানে পুলিশের কাছে (ফেসবুকের) তথ্য ছিল অভিজিৎ হত্যার টার্গেটে রয়েছেন, সে ক্ষেত্রে তঁার নিরাপত্তার কী ব্যবস্থা নিয়েছেন, এইটুকু কি জানতে পারি?
আলিকুজ্জামান
অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত অন্য মত
ভুল পথে বিএনপি
সোহরাব হাসান: মতামত, ২৭ ফেব্রুয়ারি
মত
আপনি ১০০ জন নিয়ে মিছিল করবেন, লাঠিপেটা করবে। ৫০০ জন নিয়ে মিছিল করবেন, টিয়ার গ্যাস মারবে। ১০০ জন নিয়ে মিছিল করবেন, জলকামান মারবে। ৫ হাজার লোক নিয়ে মিছিল করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ৫০ হাজার লোক নিয়ে মিছিল করবেন, আলোচনার প্রস্তাব দেবে। ১ লাখ নিয়ে মিছিল করবেন, গদি ছেড়ে দেবে। আপনার কথায় যদি ১০ জনও পুলিশের ভয় কাটিয়ে মাঠে না নামে, তাহলে চেষ্টা না করাই ভালো।
রফিকুন্নবী
দ্বিমত
যৌক্তিক দাবি আদায়ে যে পথ খালেদা জিয়া বেছে নিলেন, তা অযৌক্তিক ও জবরদস্তিমূলক। সরকার ৫ জানুয়ারি বিএনপিকে জনসভা করতে দেয়নি। তাঁকে অফিসে অবরোধ করে রেখেছে। আমরা তার নিন্দা করি। তাই বলে তিনি দেশবাসীকে মাসের পর মাস অবরোধ করে রাখতে পারেন না। যেসব নিরীহ মানুষ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া পেট্রলবোমায় মারা গেছেন, তাঁদের সম্পর্কে কিছুই বলেননি বিএনপির নেতা।
মো. শাহিনুর রশীদ
অন্য মত
সব হত্যাকাণ্ডই নিন্দনীয়, কিন্তু আমার কাছে মনে হয় ঠান্ডা মাথায় নির্বিচারে ‘রাজনৈতিক কর্মীদের’ প্রাণসংহার করার নতুন এই সর্বনাশা চর্চার বিরুদ্ধে দলমত–নির্বিশেষে শুধু প্রতিবাদই নয়, প্রতিরোধ গড়ে তোলাই আজ নাগরিকদের জন্য সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হয়ে গেছে।
আমরা নিশ্চয় চাইব না, আমাদের সন্তানেরা ভিন্নমতাবলম্বীদের হত্যা করে টিকে থাকার এই বর্বর পথে হঁাটুক!
খায়রুল ইসলাম
একটা দেশে সব সময় দুইটা বা তিনটা শক্তি থাকে এবং তাদের মধ্যে ব্যালান্স থাকে। তারাই ঘুরেফিরে ক্ষমতায় আসে এবং সবাই মিলে কমবেশি দেশকে উন্নতির পথে নিয়ে যায়। তাদের মধ্যে আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের প্রতি ডেডিকেশনে কোনো ঘাটতি থাকে না। ভারতের মোদি, কংগ্রেস, আম আদমি পার্টির দিকে তাকাই। আর আমাদের দেশে?
নাম প্রকাশে অনিচ্ছুক
অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত অন্য মত
তিনজনের দেহে ৫৪ গুলি...
সংবাদ, ২৪ ফেব্রুয়ারি
মত
যারা মন্তব্যের ঝড় তুলেছে, তারা মানুষ পোড়ানো নিয়ে একদম চুপ! আবার যারা বিএনপি-জামায়াতের জঙ্গিপনার ঘোর বিরোধী, তারা এ খবরে চুপ! দেশটা সব কানার হাটবাজার হয়ে গেছে! যদি ওই তিনজন সত্যি সত্যি নাশকতার জন্য কাজীপাড়ায় গিয়ে থাকে, তবে পুলিশ জনতাকে ডেকে তারপর অ্যাকশনে যেতে পারত। কাজীপাড়া আর শেওড়াপাড়া এলাকাটির দোকানদার বেশির ভাগই জামায়াতি—এদের কোনো মন্তব্য নেওয়ার দরকার নেই।
এক্সিম ব্যাংক হাসপাতালের সামনে মা-মেয়েকে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে পুড়িয়ে মারার নায়ক যদি এই তিনজন হয়ে থাকে, তবে মেরে না ফেলে ওদের জনসমক্ষে হাজির করা উচিত ছিল। পুলিশের এই নির্বিচারে গুলি করাটা বন্ধ করতে হবে। সরকারের উচিত সুষ্ঠু তদন্ত করা—দানবাধিকার নয়, নিরীহ কেউ যেন মারা না যায়, সেটা নিশ্চিত করাটা খুবই দরকারি। তাতেই সবার মঙ্গল
সালেকিন
এটা ব্যক্তিগত বিরোধের হত্যাকাণ্ড। আর পুলিশের পোশাক পরিহিত কেউ কাউকে ধরে নিয়ে গেলেই যে পুলিশ ধরে নিয়ে গেছে, তা পুরোপুরি নিশ্চিত হয়ে বলা যায় না। বর্তমানে অনেক পেশাদার খুনিও পুলিশের পোশাক পরে মানুষকে তুলে নিয়ে যায়। কারণ, ওই পোশাকটা তাদের অপহরণকারী হিসেবে সন্দেহ থেকে বাঁচায় এবং বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা দেয়। তাই সরল পথে চিন্তা না করাই ভালো।
সজল
দ্বিমত
পুলিশের হাতে আমরা সর্বময় ক্ষমতা ছেড়ে দিয়েছি—কোনো বিচার হবে না, সব রাষ্ট্র দেখবে। আমাদের পুলিশের সততা তো সর্বজনবিদিত!আজ যদি পুলিশ আপনাকে উঠিয়ে নিয়ে আপনার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে, আর আপনি জান বাঁচানোর জন্য ওই টাকা দিয়ে দেন এবং পুলিশ যদি সাক্ষী না রাখার জন্য আপনাকে গুলি করে মেরে নাশকতার গল্প শোনায়, জনগণ তখন কী করবে? এদের ক্ষেত্রেও যে এমন হয়নি, তার কী প্রমাণ?
আবদুল্লাহ ইবনে মাসুদ
পদ্মায় লঞ্চডুবিতে ৭৮ জন মারা গেলেন, কিন্তু নেতা–নেত্রীরা কাঁদলেন না, কেউ মানববন্ধন করল না। সেদিন সিলেটের এক হাসপাতালে এক দিনেই শিশুসহ ৩০ জন মারা গেলেন, কিন্তু কেউ মানববন্ধন করল না। তার আগে ঢাকার এক প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে ১০ জন মারা গেলেন, কেউ কাঁদল না, কেউ মানববন্ধন করল না। রিয়াদে এক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচজন বাংলাদেশি মারা গেলেন, কিন্তু কেউ কাঁদল না, মানববন্ধন করল না। ১১ ফেব্রুয়ারি ওমানে আগুনে পুড়ে চারজন বাংলাদেশির মারা গেলেন, কিন্তু কেউ কাঁদল না, মানববন্ধন করল না। ২০ ফেব্রুয়ারি আবুধাবিতে অগ্নিকাণ্ডে তিনজন বাংলাদেশি মারা গেলেন। জানি, অনেকেই কাঁদবে
না, মানববন্ধন করবে না, মিডিয়াগুলোও হৃদয় নিংড়ানো প্রতিবেদন করবে না। কারণ, এগুলো রাজনৈতিক মৃত্যু নয়। এদের মৃত্যুতে কান্না করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক
অন্য মত
বিরোধী বিএনপি জোট হরতাল-অবরোধ ডেকেছে, যাতে পেট্রলবোমা বা অন্যান্য কারণে মানুষ মারা যাচ্ছে। যারা এই হরতাল-অবরোধ ডেকেছে, তারা ওই সব মৃত্যুর দায় এড়াতে যেমন পারে না, তেমনি সংবাদমাধ্যমের কল্যাণে জানতে পারছি যে, সরকারি দলের লোকজনও এসব নাশকতায় মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খাচ্ছে। যদি এসব নাশকতার কারণে মৃত ব্যক্তিদের তালিকা
খালেদা জিয়ার অফিসের সামনে টাঙানো যায়, তা হলে প্রায় প্রতিদিনই দু-চারজন মানুষকে যে বন্দুকযুদ্ধ বা গণপিটুনির নামে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, তার তালিকাও ওই তালিকা টানানোওয়ালারা কবে সংশ্লিষ্ট দপ্তর বা ভবনের সামনে টানাবেন, তা আমাদের আমজনতার বড়ই জানতে ইচ্ছা করে।
মাহতাব হোসেন