অনলাইন মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গয়েশ্বরের বিতর্কিত মন্তব্য
নিজস্ব প্রতিবেদক। আপডেট: ১৩:১১, ডিসেম্বর ২৭, ২০১৫

সংবাদ: খালেদা জিয়ার পর এবার মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।

জামিল
আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিএনপির লোকদের কাছে জানতে চাই, এরপরও কি আপনারা মনে করেন, এই বিএনপি জিয়ার বিএনপি! আপনাদের কি বিবেক বলে কিছুই নেই! যঁারা নিজেদের দেশকে এভাবে অপমান করেন, তঁাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।

এম হোসাইন
এ ধরনের ‘নির্বোধের মতো বক্তব্যের’ বিরুদ্ধে কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি। এ ধরনের কথা বলে মুক্তিযুদ্ধকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। তীব্র নিন্দা করি এই ঘৃণ্য বক্তব্যের।

আবদুল্লাহ আল মামুন
পুরোটাই তাঁর আত্মবিশ্বাসহীনতা...তিনি কখনো নির্বাচিত হননি। এবং তিনি জানেন, ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবেও তিনি নির্বাচিত হতে পারবেন না।

আজিজ মোহাম্মদ মোহসিন
এটাই সুযোগ। একটা গণতান্ত্রিক নির্বাচন দিন, যাতে বিএনপি হেরে যায়। কারণ, এসব বক্তব্যের পরে বিএনপি আর জিতবে না। সাহস করে জোরজবরদস্তির নির্বাচন নয়, একটা ভালো নির্বাচন দিয়ে যাচাই করে ফেলা হোক।

এইচ জালাল
রাজা ত্রিদিব রায়ের অপ-আত্মা ভর করেছে গয়েশ্বরের ওপর। এটি আজ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়া এই নেতার মহাসচিব পদে লড়াইয়ে এগিয়ে থাকার নয়া কৌশল। কোনো লাভ হবে না আবোলতাবোল বকে।


খালেদা কেন শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন?
সোহরাব হাসান। ডিসেম্বর ২৩, ২০১৫

মতামত: বিএনপির চেয়ারপারসন, যিনি তিন-তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, দুবার জাতীয় সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি কীভাবে পাকিস্তানিদের সঙ্গে সুর মিলিয়ে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন? তাও বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সমাবেশে! আর এটি যে বিচ্ছিন্ন ঘটনা নয়, তা প্রমাণিত হলো বিএনপি জোটের আরেক শরিক এলডিপি নেতা কর্নেল অলি আহমদের বক্তব্যে।

সোলায়মান
যখন ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবি জোরালো হচ্ছে এবং ২৬ মার্চ এদের গণ-আদালতে বিচার হবে, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বলে যাচ্ছে একাত্তরে কোনো যুদ্ধাপরাধ কিংবা গণহত্যা হয়নি। তখন কী উদ্দেশ্যে একাত্তরের গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়, সেটি তো আর বুঝতে বাকি থাকে না।

মো. গোলাম মামুন চৌধুরী
জিয়াউর রহমান বেঁচে থাকলে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেতেন না। জিয়াউর রহমান জীবিত অবস্থায় কখনো মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেননি। শহীদের সংখ্যা ৩০ লাখ বা ৪০ লাখ হোক, এটি নিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর কারা বিতর্ক করতে পারে? একজন শহীদকেও অবজ্ঞা করা আমাদের উচিত নয়। শহীদদের কারণেই আজ আমরা স্বাধীন ও মুক্ত জাতি।

মোহাম্মদ সাখাওয়াত হোসাইন
আমি খালেদা জিয়ার সমর্থনে আমার মন্তব্য করছি না। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের, নিখোঁজদের এবং মুক্তিযোদ্ধাদের তালিকা থাকলে সমস্যা কোথায় বুঝলাম না। সত্যকে জানার চেষ্টা আমরা কেন করতে পারি না? জাতির স্বাধীনতার যোদ্ধা বা শহীদ হওয়ার সুযোগ জাতির জীবনে একবারই আসে। মুক্তিযুদ্ধ আমাদের একদিকে আবেগ ও গৌরবের বিষয়, অন্যদিকে তা ভবিষ্যতের ইতিহাস। আমরা মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম। আমাদের ৬৮ হাজার গ্রামের শহীদদের একত্রে স্মরণ করার জন্য গ্রাম-মহল্লাভিত্তিক সমন্বিত উদ্যোগ নিলে সেটাই হবে তাঁদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

আবুল কালাম
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে এ বিতর্ক তো আমরা চাইলেই চিরতরে কবর দিয়ে দিতে পারি। সংখ্যা যা-ই হোক না কেন, ওঁরা তো দেশটা স্বাধীন করার জন্যই তাঁদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাঁদের জীবনের বিনিময়েই তো দেশটা স্বাধীন হয়েছে। তাহলে জীবিত মুক্তিযোদ্ধাদের তালিকা যদি আমরা করতে পারি, যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের তালিকা করার কোনো উদ্যোগ কেন আমরা নিতে পারছি না?

হেলাল আহমেদ
বেগম জিয়া খামোখা অপ্রাসঙ্গিক কথা বলে কেন বিতর্কিত হলেন, উনিই ভালো জানেন। দেশে হাজারো সমস্যা, বিরোধী নেতা-কর্মীদের কী করুণ দশা! অনেকে মামলা-হামলার ভয়ে দেশছাড়া; এসব নিয়ে সোচ্চার হওয়া জরুরি।


বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি। ডিসেম্বর ২৬, ২০১৫

সংবাদ: রাজশাহীর বাগমারা উপজেলার আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

মাহমুদুল এইচ
এটা আত্মঘাতী হামলা না। আত্মঘাতী হামলা তখনই দরকার হয়, যখন হামলাকারীর নিরাপদে প্রবেশ ও প্রস্থানের সমস্যা থাকে। আমার মনে হয়, কোনো একটা গোষ্ঠী আমাদের প্রিয় মাতৃভূমিতে পাকিস্তান-ভারত-মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াসে একটা বোকা মানবসন্তানকে এই কাজে ব্যবহার করেছে। সে নিজেও হয়তো জানে না যে সে মরতে চলেছে।

মাজহার
আমি ভীত বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে। চারদিকে শুধু অস্থিরতা, যা আমাদের ছেলেবেলায় ছিল না।

জহিরুল ইসলাম
বোমা হামলাকারীর ছবিসহ পরিচয় প্রকাশ করে, তার সঙ্গী-সাথি ও মদদদাতাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হোক।

হোসাইন এম
যারা এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা আসলে কী চাইছে, সেটি অনুধাবন করার বিষয়।