অনলাইন মন্তব্য

...রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণে পুলিশের চিঠি
নিজস্ব প্রতিবেদক। ফেব্রুয়ারি ২৭
সংবাদ: চট্টগ্রামে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলা এজাহার হিসেবে গ্রহণের অনুমোদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ।
|
আবদুল্লাহ আল-মামুন
ওই সময় শেখ হাসিনা কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন? তখন তিনি ছিলেন শুধু আওয়ামী লীগ নেত্রী। তাহলে কীভাবে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই মামলা হয়? পারলে যারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, তাঁদের নামে মামলা দিন।
মিজান
দেশের হাজারো সমস্যা বাদ দিয়ে সরকার আর কিছু অতি উত্সাহী মানুষ অহেতুক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে লেগেছে।
আমিনুল ইসলাম
যখনই দেখবেন কোনো কিছু নিয়ে অতিরিক্ত ঢাকঢোল বাজছে, তখনই বুঝবেন আড়ালে নিশ্চয় কোনো অঘটন ঘটানো হচ্ছে।
ফোর ইন ওয়ান ও অন্যান্য প্রসঙ্গ

শাহদীন মালিক। ফেব্রুয়ারি ২৮
মতামত: এখন ফোর ইন ওয়ানের যুগ। অভিযোগ গ্রহণ করে র্যাব। তদন্ত করে র্যাব। দোষ-নির্দোষ সিদ্ধান্ত নেয় র্যা ব। শাস্তি কার্যকর করে র্যা ব। ফোর ইন ওয়ান। যেসব ব্যাপার বা ঘটনায় র্যা বের কোনো ইন্টারেস্ট নেই, সেসব ঘটনায় আমরা আদালতে মামলা
চালাই।
মাহতাব হোসেন
সম্মানিত নিবন্ধকারের সম্পূর্ণ নিবন্ধটাই তো আমার মন্তব্য; তবে শেষের কথাটায় অর্থাৎ ‘জাদুঘরে ঢুকবে আইনের শাসন’-এর সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে বলছি, প্রকৃত আইনের শাসন তো জাদুঘরে ইতিমধ্যেই ঢুকে গেছে; আর এখন যা চলছে, তা হলো ‘আইন’ দ্বারা অন্যকে ‘শাসন’ করার কসরত।
আবুল ফজল
‘জাদুঘরে ঢুকবে আইনের শাসন’। শাহদীন মালিক, আপনি আবার কারও মান ধরে টান দিলেন না তো?

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে: হানিফ
নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২৮
সংবাদ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আমাদের কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা হতেই পারে। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে গত সাত বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।’
মো. গোলাম মামুন চৌধুরী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকার দেশ চালালে, বিশ্ব দরবারে দাপিয়ে কাঁপিয়ে বেড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরই বা কি সমস্যা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এখন বাংলাদেশে রেওয়াজ ও ফ্যাশনে পরিণত হতে চলেছে।
আব্দুল্লাহ আল মামুন
কিন্তু বেশির ভাগ ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন, তাহলে সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরাই শেখ হাসিনার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন? তাহলে তাঁরা কি দেশের উন্নয়ন দেখছেন না? শুধু যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সেখানেই উন্নয়ন! দলের লোকজনই যেখানে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন আর অন্য দলের নেতারা শেখ হাসিনাকে সম্মান করে প্রার্থী দিচ্ছেন না!
মাহফুজা বুলবুল
জি, তা তো হতেই পারে। ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে তো প্রমাণ দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ অনন্য।
গোলাম মোস্তফা খান
হানিফ সাহেব নিজে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি। ওনার কথায় আর ভালো কিছু আশা করা যায় না।
নতুন নামে জামায়াত?

সেলিম জাহিদ। ফেব্রুয়ারি ২৮
সংবাদ: নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। নতুন এই দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। তবে গোপনে জামায়াতের সাংগঠনিক কাঠামো থাকবে। নতুন দলে জামায়াতের ৬০ বছর বা তার বেশি বয়সী নেতাদের ঠাঁই হবে না।
প্রদীপ
যে বা যারা ’৭১ থেকে ২০১৫ অবধি অপরাধ করেছে, তাদের শাস্তি বাঞ্ছনীয়। কিন্তু এর বাইরে যারা, তাদের কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে? অতএব সব নাগরিকের মতো তাদের রাজনীতি করার সুযোগ দিতেই হবে। যে নামটা সম্ভাব্য দেখছি, সেটা নামের গুণে অধিক মঙ্গলজনক। আমাদের বিশ্বাস করতেই হবে যে মানুষকে বদলানো যায়।
মনসুর আহমেদ
‘...তারা যদি মওদুদীবাদ ত্যাগ করে এবং বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করতে চায়, তাহলে তিনি আপত্তির কিছু দেখেন না।’ শাহরিয়ার কবিরের এই বক্তব্যের সঙ্গে একমত হওয়া যায় না। কারণ, যে নামেই তারা আত্মপ্রকাশ করুক না কেন, তাদের মতাদর্শ কখনো বদলাবে না।
অরিত্র
সন্ত্রাসী জামায়াত-শিবির মানেই হলো ঘৃণিত এক বেইমান রাজাকার নামের সমার্থক। তারা বারবার খোলস বদলানো গোখরা সাপের মতো, সুযোগ পেলেই আমাদের লাল-সবুজের পতাকায় ছোবল দেবে। ইসলামি শাসনব্যবস্থা কায়েম করার খোলসটা ছিল শুধুই প্রতারণার হাতিয়ার।
আসমি
আমরা আগে দেখেছি, আওয়ামী লীগ থেকে বাকশাল, আবার বাকশাল থেকে আওয়ামী হতে। তাই বলছি, জামায়াত থেকে বিডিপি আর বিডিপি থেকে জামায়াত হতে কতক্ষণ!

৭১ ইউপিতে বিএনপির প্রার্থী নেই
নিজস্ব প্রতিবেদক। ফেব্রুয়ারি ২৪
সংবাদ: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭১টি ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয়ভীতি দেখিয়ে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি।
রাজীব চৌধুরী
স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক হারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা অস্বাভাবিক। এই প্রবণতা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। এর মাধ্যমে সরকার ও তাদের নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গেছে।
রাজিব
‘বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি।’ শিরোনাম আর রিপোর্টে এত পার্থক্য কেন?
রিনু রায়
গত কয়েক নির্বাচনে আমাদের ইউনিয়নে বিএনপি করে এমন প্রার্থী আমি দেখিনি। তবে এবার যদি বিএনপির কোনো প্রার্থী না থাকে, তবে দোষটা কার?
নাসিম
লীগের মনোনয়নপ্রত্যাশীরা যেখানে মনোনয়ন পাওয়াকেই বিজয় মনে করেন (অর্থাৎ ভোটের আগে বিজয়) সেখানে বিএনপি গিয়ে কী করবে?