অনেক প্রশ্ন জবাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজের দুই শিশুসন্তানকে একাই হত্যা করেছেন মা। র‌্যাবের এমন দাবি অনেকে বিশ্বাস করতে পারছেন না।...মামলা হওয়ার আগেই দুই শিশুর বাবা, মা ও খালাকে এনে জিজ্ঞাসাবাদ এবং সংবাদ সম্মেলন ডেকে স্বীকারোক্তির কথা প্রচার করার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।

কাশেম পাটোয়ারি
এটা কীভাবে সম্ভব শুধু পড়াশোনার দুশ্চিন্তায় একজন মা তাঁর সন্তানদের হত্যা করতে পারে? ভেতরের রহস্য জানার অপেক্ষায় থাকলাম...

হেলাল
এখানে কিছু যে লুকানো হচ্ছে, তা নিশ্চিত। সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলে সবকিছুই বের হয়ে পড়বে।

এম এ সাদেক
যদিও অনেক প্রশ্ন আছে। আমার মনে হয় এই জন্য আমাদের অযথা প্রতিযোগিতাপূর্ণ লেখাপড়ার পদ্ধতি দায়ী। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পড়াশোনার চাপ বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধিতে ক্ষতি করছে। সঙ্গে সঙ্গে অভিভাবকদের চিন্তিত করছে। সঙ্গে বাড়ছে হতাশা। এই হতাশার কারণ হতে পারে দুটি শিশুর অকাল মৃত্যু।

কিবরিয়া দিপু
আমারও মনে হয় মা একাকী জড়িত নন। পুরো পরিবার ও অন্য কেউ কেউ জড়িত থাকা স্বাভাবিক। ঘটনার পরপর বাচ্চাদের মা একাই গ্রামের বাড়ি যাননি। সঙ্গে দাদি, বাবা ও খালাও ছিলেন। বাবার মামলা করা নিজকে আড়াল করার প্রয়াস বলে মনে হচ্ছে। যা-ই হোক, তদন্তই বলবে কে বা কারা দায়ী।