
জাহাঙ্গীর শাহ ও দুলাল ঘোষ
জুন ১৬, ২০১৬
সংবাদ: পর্যাপ্ত অবকাঠামো-সুবিধা না থাকলেও আশুগঞ্জ নৌবন্দর দিয়ে নিয়মিত ট্রানজিট শুরু হচ্ছে। বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে পণ্য পরিবহন করতে যাচ্ছে ভারত। কলকাতা থেকে রওনা হয়ে এক হাজার টন ইস্পাতের পাত বা স্টিল শিট বোঝাই জাহাজ এমভি নিউটেক-৬ ইতিমধ্যে আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে।
মোয়াজ্জেম
অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে: বর্তমান সরকার বাংলাদেশের নাক কেটে ভারতের যাত্রা শুরু করছে।
এম এম খান
১৯২ টাকা! প্রকৃত মাশুলের ছয় ভাগের এক ভাগ! এই নামমাত্র মূল্যের মাশুল আদায় করতে গিয়ে এর পেছনে যে লোকবল ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ হবে, তাতে এই খাতে সরকারের বার্ষিক কত ক্ষতি হবে, তার হিসাবটা আশা করি জানা যাবে। আর প্রতিবছর রাস্তাঘাট, বন্দর স্থাপনার মেরামত ও রক্ষণাবেক্ষণে যে হাজার হাজার কোটি টাকা খরচ হবে, সেই প্রসঙ্গে আর না-ই গেলাম!
মো. আলি হায়দার
ভারত বাংলাদেশকে ভারতের ওপর দিয়ে নেপাল-ভুটান যাওয়ার ট্রানজিট কবে দেবে? ভারত ট্রানজিট সুবিধা নেবে কিন্তু বাংলাদেশকে দেবে না—এটা হতে পারে না।
হালিম শান
‘...কমিটির সুপারিশ ছিল টনপ্রতি ১ হাজার ৫৮ টাকা মাশুল নেওয়া। কিন্তু এখন নেওয়া হচ্ছে সুপারিশের পাঁচ ভাগের কম।’ ট্রানজিটের নৌবন্দর অবকাঠামো তৈরি ও সড়কপথ তৈরির সম্পূর্ণ খরচ [ঋণ নয়] ট্রানজিট ব্যবহারকারী দেশের কাছ থেকে নেওয়া হোক।