প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক | জুলাই ২০, ২০১৬
সংবাদ: অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের রায় আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশীদ আলম খান।
মীর মো. মোফাজ্জল হোসেন
তারেক রহমান এমনই একজন মানুষ, যাঁর মতো একজন বাংলাদেশে নয়, বিশ্বের কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। উনি এমন একজন নেতা, যিনি জেলে যাওয়ার ভয়ে দেশে আসেন না। নেতা-কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে এবং ফেলে রাজকীয় হালে বিদেশ থাকেন, দুর্লভ প্রকৃতির নেতা!
রাজিব চৌধুরী
হাসিনা সরকার জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি গুলশান হামলা থেকে অন্যদিকে সরানোর চেষ্টা করছে।