অসহায় পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬, ২৭, ২৮ এপ্রিলের এইচএসসি, আলিম ও এইচএসসি ভকেশনাল পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হলো। কারণ, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন।
তবু সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে, এটা ভালো কথা, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে আপত্তি আছে এক জায়গায়—যে মাসটিতে উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষা চলছে, সেই মাসটিতে দেশের দুটি বড় শহরের নির্বাচন করা কতটুকু যৌক্তিক? নির্বাচন কমিশন এই দুই শহরের পরীক্ষার্থীদের কথা সত্যিকার অর্থে ভেবেছে কি না, জানি না। ভেবে থাকলে হয়তো এ রকমটি হওয়ার কথা ছিল না।
পরীক্ষার্থীরা বড় অসহায়। তারা অসহায় বিরোধী দলের কাছে, অসহায় ক্ষমতাসীন দলের কাছে, অসহায় এমনকি নির্বাচন কমিশনের কাছেও। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করতে গিয়ে যেখানে নির্বাচন কমিশন প্রায় আট বছর পার করে দিল, সেখানে উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার্থীদের কথা ভাবলে ক্ষতিটি কি হতো?
লেখক: এইচএসসি পরীক্ষার্থী, ঢাকা।