সংবাদ: প্রযুক্তির জবাব প্রযুক্তি দিয়েই দিতে হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা ও দমন প্রযুক্তি দিয়েই করতে হবে। অ্যাপস বন্ধ করে এর সমাধান সম্ভব নয়। নিরাপত্তার কথা বলে ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ–সংক্রান্ত বিভিন্ন অ্যাপস বন্ধ করা নিয়ে এমনটাই মত বিশেষজ্ঞদের।
মাহফুজুর রহমান
অ্যাপসই যদি বড় নাশকতা ঠেকাত তাহলে আর কিছু দরকার হতো না
হাসিনা খাতুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের ইতিহাসে ভয়ংকর হত্যাকাণ্ডের পরও ফরাসি সরকার তাদের সামাজিক মাধ্যম বন্ধ করেনি। তারা ভালো করেই জানে, এসব বন্ধ করলে সন্ত্রাসীরা এসব ব্যবহার করে যে সূত্র বা ইঙ্গিত রেখে যায়, সেগুলোও তারা হারাবে। তাই এগুলো বন্ধের বদলে গোয়েন্দাদের অন্য উপায় খুঁজতে হবে।
ওয়াদুদ খান
আচ্ছা, মৌলিক অধিকার কী? ফেসবুক বন্ধ রাখা কি মৌলিক অধিকার লঙ্ঘন নয়? অন্যের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমার ফেবু আইডি বন্ধ থাকবে কেন?
আলি আকবর
নাশকতা যারা করে তারা কি এসব অ্যাপস বা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেই নাশকতা করে? মনে হয় না।
ইমরান
অপরাধীর ‘অসামাজিক’ কাজকাম রুখতে সরকার ‘সামাজিক’ যোগাযোগ মাধ্যম রুখে দিল। সত্যি সেলুকাস বাংলাদেশ!
বিবেক রায়
আমরা যাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে নিজের মেধা দিয়ে পরিশ্রম করে ফ্রিল্যান্স বা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজের তথা দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছি, তাঁরা এই অবস্থায় ভীষণ বিপাকে পড়েছি। আমাদের বিদেশি বায়ারদের সঙ্গে প্রায় প্রতিদিন স্কাইপ, ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ প্রভৃতির মাধ্যমে যোগাযোগ করতে হয়। কিন্তু এই অবস্থায় আমরা যোগাযোগ রক্ষা করতে পারছি না। ফলে আমাদের অনেক কাজ হাতছাড়া হয়ে যাবে। হয়তো এই কাজগুলো পেয়ে যাবে ভারত, ফিলিপাইন, পাকিস্তান প্রভৃতি দেশ। আমাদের সমস্যা তো বায়াররা মাথায় নেবে না। আর একবার বিদেশি বায়ার হারালে ফিরে পাওয়া যাবে না। তাহলে সরকার কি আমাদের তথা দেশের ভালো চাইছে না? একটি সমস্যা মোকাবিলা করতে আরেকটি সমস্যা তৈরি করা মোটেই কাম্য নয়। অনেক সময় সরকারের আকস্মিক হঠকারী সিদ্ধান্ত হাস্যকর ও অযোগ্যতা প্রমাণ করে। এর আগে যেমন আন্তর্জাতিক বাজারদরের চেয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল পার্শ্ববর্তী দেশে পাচার হবে বলে।
আমার ৯০ জনের আউটসোর্সিং টিম নিয়ে মহাবিপদে আছি।