টিপু সুলতান | অক্টোবর ১২, ২০১৫
সংবাদ: দুই বিদেশি নাগরিককে হত্যার দায় স্বীকার করে আইএসের নামে যে দুটি টুইট বার্তা দেওয়া হয়েছে, তা বাংলাদেশ থেকেই ইন্টারনেটে আপলোড হয়েছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা।
হাসান ইমাম
খবরটা শুনে ভালো লাগল। এই কয় দিনে মনে হচ্ছিল বাংলাদেশে কেবল নামেই গোয়েন্দা সংস্থা আছে, কার্যক্রমে নেই। টুইটার লিংক চাওয়ার পরও রিতা কাৎজার কেন দিলেন না, বুঝতে পারলাম না। পশ্চিমারা আইএস আইএস বলে গলা ফাটাচ্ছে, আবার যখন তাদের ধরতে সাহায্য চাওয়া হচ্ছে, তখন মুখে কুলুপ এঁটে বসে আছে কেন?
এম এ সাত্তার
অনেক আগে থেকেই শুনছি, খুনিদের শনাক্ত করা গেছে। তাহলে এত দিনে গ্রেপ্তার করল না কেন? আসলে গোয়েন্দারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এসব বলছে। কিছুদিন পর দু-একজনকে গ্রেপ্তার করে জজ মিয়া নাটক সাজাবে!
মো. গোলাম মামুন চৌধুরী
মনে হচ্ছে সরকার আবার সাময়িক সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে।