আনোয়ার হোসেন ও আবদুর রশিদ। ২১ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীদের প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জন্য দলীয় সাংসদদের চলমান উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নে তদারক করার এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাসে দলের ২০তম জাতীয় কাউন্সিলে পরবর্তী নির্বাচনের সাংগঠনিক কর্মপরিকল্পনা ও নির্দেশনা আসতে পারে।
মো. শাহ আলম খান
নেত্রী নির্বাচন নিয়ে আগাম কাজ করতে বলেছেন, এটা অত্যন্ত বিচক্ষণতার পরিচয়। নেত্রীর এই নির্দেশ তাঁর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে।
আবির
দুটি দল, লক্ষ্য ভিন্ন: আওয়ামী লীগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া। বিএনপি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টিকে থাকা।
আব্দুল্লাহ্ আল মামুন
আগাম বা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে পারে। সেখানে নিজেদের প্রস্তুতির পাশাপাশি বিরোধী দলগুলোকেও প্রস্তুতি নেওয়ার পরিবেশ রাখতে হবে।
মাহফুজা বুলবুল
দেশের রাজনীতির বর্তমান অবস্থায় এত প্রস্তুতি নেওয়ার আদৌ দরকার আছে কি?