আবাসিকে এলপি গ্যাসেই সমাধান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: সরকার আবারও বাসাবাড়িতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ করে দিয়েছে। সরকার নীতি নিয়েছে আবাসিক খাতে নতুন করে আর গ্যাস-সংযোগ না দেওয়ার। বিকল্প হিসেবে এই খাতে এলপি গ্যাসের (তরল পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার বাড়ানো হবে।

মো. খোরশেদ আলম
এলপি গ্যাসেই যদি সমাধান হয়, তবে সারা দেশে আবাসিক লাইনগুলো বন্ধ করে দেওয়া হোক। সবার জন্যই এলপি গ্যাস ব্যবহার করার নিয়ম করলে এলপি গ্যাস সহজলভ্য করা হোক। কেউ আবাসিক, কেউ এলপি গ্যাস—এভাবে চলতে পারে না। সবাই একই দেশের নাগরিক, একই সুযোগ-সুবিধা পাওয়া নাগরিক অধিকার। অথবা গ্যাসে প্রিপেইড সিস্টেম চালু করে সবাইকে নতুন সংযোগ দেওয়া হোক।

মীর আবুল হাসান আল মুরাদ
গ্যাস দিয়ে গাড়ি চালানো আর গ্যাস দিয়ে রান্না করার মধ্যে যেটা বেশি জনসংশ্লিষ্ট এবং প্রয়োজনীয়, সেটাকে অবহেলা করলে জনগণ রুষ্ট হবে।

কাজী এস আহমেদ
মনে হচ্ছে, পাতানো খেলার মাধ্যমে সবাইকে এলপি গ্যাস ব্যবহারে বাধ্য করা হবে। এলপি ব্যবহার করতে বলা হচ্ছে, কিন্তু দাম কমানোর কথা নেই। কর্তাদের পকেট ভারী করতেই এই খেলা।