আমরা নেই আর বদ্ধ ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর আলো
কিশোর আলো

আমাদের আগের প্রজন্মের কথা যদি বলি, তাদের সময় কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ছিল না। তারা মনের আনন্দে গল্পের বই পড়ত, কল্পনা করত, স্বপ্ন দেখত। আর আমরা? নিজেদের সবজান্তা মনে করছি। ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু জেনেও ফেলছি, যা হয়তো আমাদের আগের প্রজন্ম বই পড়ে পড়ে জেনেছিল। এ কারণে, আমাদের বয়স উপযোগী জিনিসও আমাদের কাছে অনেক সময় শিশুতোষ মনে হয়। কারণ প্রযুক্তির বেড়াজালে আমাদের ভাবখানা এমন যে বয়সের তুলনায় বুঝি অনেক বেশি এগিয়ে গিয়েছি। আমাদের এ ধারণাটা কি ঠিক? আমাদের এখন ইচ্ছেমতো গল্পের বই পড়া, মন দিয়ে লেখাপড়া করা, গল্প লেখা, আকাশ দেখা, বৃষ্টিতে ভেজা, কবিতা লেখা আর স্বপ্ন দেখার সময়। কিশোর আলো আমাদের সেই ভাবনার জগৎকে উসকে দিয়েছে। আমাকে নতুনভাবে কবিতা পড়তে শিখিয়েছে, বাতাসকে ভালোবাসতে শিখিয়েছে। এই তো আমার কিশোর আলো!

কিশোর আলোর এক বছর সুন্দর কাটল। সামনের বছরগুলোও ‘রন্দসু’ কাটবে, সেই আশা করি। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা কিআকে। প্রিয় কিআ, আমি তোমাকে পড়ার লোভেই হয়তোবা সারা জীবন কিশোর থেকে যাব।

তাবাসসুম খান: কিআ পাঠক ও স্বেচ্ছাসেবক। একাদশ শ্রেণি, হলিক্রস কলেজ, ঢাকা।