প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল অফিস। ১৮ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ আমানুর রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মো. মাহবুবুর রহমান
আইন তার নিজস্ব গতিতে চলবে। ব্যক্তিগত পরিচয় যা-ই হোক না কেন, আইনের সামনে তাঁকে মাথা নত করতেই হবে। ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।
জারিফ
বাংলাদেশ অনেক কিছুতেই বিশ্বের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। একইভাবে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় বাংলাদেশের ক্ষমতাসীন দলের একজন সাংসদকে সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আরেকটা দৃষ্টান্ত স্থাপন করুক।