আমার সোনার বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। এ সপ্তাহের কিছু নির্বাচিত মন্তব্য আজ প্রকাশিত হলো।|
আনিসুল হক | মার্চ ২৫
.
.

মতামত: আমাদের সৌভাগ্য যে আমাদের জাতীয় সংগীতটা সুন্দর। শভিনিস্টিক বা উৎকট স্বাদেশিকতায় দুষ্ট নয়। আমাদের মনের মধ্যেও যেন উৎকট স্বাদেশিকতা স্থান না পায়। সেটা ক্রিকেটের মাঠেই হোক, আর সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে হোক। তবে ওই কথাটার মানে আমাদের চেয়ে আর কেউ ভালো বোঝে না—মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো।
চৌধুরী
বিশ্বকাপ ফুটবল খেলার সময় জাতীয় সংগীত শুনতাম। তখন মনে হতো আহা কবে আমাদের জাতীয় সংগীত এভাবে শুনব? আজ আমাদের ক্রিকেটারদের কারণে সেই স্বপ্ন পূরণ হলো। খেলা শুরু হওয়ার আগে যখন বাজানো হয় ‘আমার সোনার বাংলা’, তখন আবেগ ধরে রাখতে পারি না। দুচোখ দিয়ে পানি বের হয়ে যায়। টিভির সামনে নিজের অজান্তেই দাঁড়িয়ে যাই।

এস হুসেইন
আফসোস ‘মায়ের বদনখানি মলিন হলে’ আমার দেশের খুব অল্প মানুষই নয়নজলে ভাসে। মূলত মাকে নয়নজলে ভাসানোর দায় অনেকটা আমাদেরই। ভালো লাগে আপনার লেখা পড়ে। আপনার মতো দেশপ্রেমিক হতে পারব না হয়তো, কিন্তু চেষ্টা করি আমার মায়ের বদন যেন আমার জন্য মলিন না হয়।

এম মনসুর আলি
অসাধারণ বিশ্লেষণধর্মী লেখা! মানবাধিকারের মূল কথাই হচ্ছে অন্যের প্রতি মর্যাদা প্রদর্শন আর বৈচিত্র্যকে সম্মান করা। আমরা আমাদের দেশকে অবশ্যই সর্বোচ্চ ভালোবাসব, তবে অন্যকে হেয় করে নয়।

মো. গোলাম মাহমুদ চৌধুরী
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আসুন, সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন ভাষা আন্দোলন ও দেশের স্বাধীনতাযুদ্ধের সব শহীদকে তিনি জান্নাত দান করেন এবং তাঁদের পরিবারের ওপর রহমত দান করেন।