আমি না হয় পাখিই হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিসুল হক, অক্টোবর ১৬, ২০১৫

মতামত: আমাদের অভিভাবকদের বলব, আপনার ছেলেমেয়েকে সঠিক মূল্যবোধটা দিন। আর তাকে খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, বাকি সময় বই পড়া, সংস্কৃতিচর্চা করার সুযোগ দিন। আপনার অপূর্ণ স্বপ্ন তাকে দিয়ে পূরণ করার চেষ্টা করবেন না।

হালিম সাঁই
ব্যতিক্রম ছিলেন আব্বা, যিনি আমার মেধায় এবং ভালো লাগায় আস্থা রেখেছিলেন।...বিদেশে স্থায়ীভাবে চলে এসে মেয়েকে জোর করে বায়োটেকে পড়তে পাঠানো এবং হতভম্ব হয়ে দেখা যে দুই বছর পর মেয়ে সাবজেক্ট চেঞ্জ করেছে। ওই বয়সে আব্বা আমাকে কত স্বাধীনতা দিয়েছিলেন সে কথা মনে পড়ল। পরবর্তী সময়ে ছেলেকে পূর্ণ স্বাধীনতা দিলাম। খুব ভালো রেজাল্ট করে (৯৮.৫%) এখন ল পড়ছে (এখানে ল পড়তে অনেক ভালো নম্বর লাগে)। তাই আমিও অভিভাবকদের বলছি, বাচ্চাদের ভালো লাগাটাকে গুরুত্ব দিন, দেখবেন ওরা জীবনে ভালোই করছে।

মাহতাব হোসেন
যথেষ্ট লেখাপড়া করলে যথেষ্ট ‘বিদ্যা’ অর্জন করা যেতে পারে, কিন্তু সত্যিকারের ‘বুদ্ধি’ অর্জন করতে হলে শুধু বিদ্যা অর্জনের মাধ্যমে তা সম্ভব নয়, প্রকৃতির কাছে যেতে হয়। এবং এ কারণেই আমাদের সমাজে দেখা যায়, কেউ হয়তো একেবারেই লেখাপড়া করেননি, কিন্তু অনেক বিদ্যাবান (বা বিদ্বান) ব্যক্তির চেয়েও তিনি অধিক বুদ্ধিমান ও অধিক সমাদৃত। এ জন্যই কাউকে কাউকে কটাক্ষ করে বলতে শোনা যায়, ছেলেটার বিদ্যা হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।

ড. এস সি পাল
রেলগাড়ির গন্তব্যে যাওয়ার জন্য যেমন ট্র্যাক দরকার, তেমনি জীবনকে একটা সুন্দর অবস্থানে নেওয়ার জন্য কিছু পরিকল্পনা থাকা দরকার। উদ্দেশ্যহীন জীবন বেশি দূর হয়তো এগোতে পারে না।

মইনুল হায়দার শাহীন
বাচ্চার বয়স ১০ না হওয়া পর্যন্ত তার পরীক্ষায় কত নম্বর পেল তা নিয়ে কখনো বকা দেব না, চাপ দেওয়া তো দূরের কথা। জাপানে ক্লাস থ্রি পর্যন্ত নাকি কোনো পরীক্ষাই নেওয়া হয় না বাচ্চাদের। এ সময়টাতে তাদের মূলত ‘ম্যানারস’ শেখানোর প্রতি জোর দেওয়া হয়। আর আমাদের দেশে শিশুদের ক্লাস ওয়ানে ভর্তির আগে থেকেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থায় ফেলে দেওয়া হয়। এটা খুবই অনুচিত।