আল আমিন কেন বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক। ২৩ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন ধেয়ে গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দিকে। বেশির ভাগ প্রশ্নের মূল সুর একটাই—আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে থেকে আল আমিন কেন বাদ? শফিউল অথবা আল আমিন—নির্বাচকদের সামনে সুযোগ ছিল যেকোনো একজনকে বেছে নেওয়ার। তাঁরা বেছে নিয়েছেন শফিউলকেই।

জারিফ
আমার ধারণা, আল আমিনকে বাদ দেওয়া আর শফিউলকে দলে ভেড়ানো স্বাভাবিক ঘটনা নয়। আল আমিন বাংলাদেশ দলের পরীক্ষিত খেলোয়াড়। তাকে হঠাৎ বাদ দেওয়া অদূরদর্শিতার পরিচায়ক ছাড়া আর কিছু নয়।

আবদুল্লাহ আল মামুন
আল আমিন বর্তমানে সেরা বোলারদের একজন, আমি তো বাংলাদেশের সেরা বোলার মনে করি। নির্বাচকদের মনে রাখা উচিত, বোলারের বল করাটাই প্রথম কাজ।

ইউনুস
নিঃসন্দেহে মোস্তাফিজ বর্তমানের সেরা বোলার। আল আমিন চোখ–ধাঁধানো পারফরম্যান্স করতে না পারলেও যেভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছে, তা মোস্তাফিজও পারেনি। সে প্রতিটি ম্যাচে কিছু না কিছু করেছে। হ্যাঁ, শফিউল হয়তো এর মধ্যে কিছু প্রমাণ করছে, এরপরও এভাবে নিয়মিত এমন পারফরমারদের বাদ দেওয়া অযৌক্তিক।