আলবদর নেতা মীর কাসেমের ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট ২০১৬
সংবাদ: মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
প্রবাল
একাত্তরে ঘাতকদের সর্বশেষ ‘পালের গোদার’ ফাঁসির রায়ের মাধ্যমে একটি বড় চাপ্টার শেষ হলো। এই শীর্ষস্থানীয় ঘাতক প্রচুর অর্থ খরচ করেছিলেন বিচারের কাজে বাধা সৃষ্টি করার জন্য। কোনো কিছুই শেখ হাসিনাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। জয়তু শেখ হাসিনা। তিনি না থাকলে এই ঘাতকদের বিচার কেউ করত না।

মো. শফিকুর রহমান
এখন শুধু ফাঁসি কার্যকরের পালা, তার চ্যাপ্টার শেষ হওয়ার সময়। সবচেয়ে বেশি লবিং করে টাকা খরচ করছেন এই যুদ্ধাপরাধী।

বাবর
বেচারার আমও গেল, সঙ্গে ছালাও গেল। কাজের কাজ কিছুই করতে পারেননি।