আলেপ্পো থেকে শিক্ষা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড এন হাস
রিচার্ড এন হাস

বিশেষভাবে যখন লক্ষ্য হয় সরকার পরিবর্তন এবং সরকার বিভক্ত সমাজের খুব অল্পসংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে, তখন এটা দৃশ্যমান হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বিজয়ীরা সব নিয়ে যায়, যেখানে বিজিতরা কিছুই পায় না। যারা হারতে পারে ও তাদের সঙ্গে যারা থাকে, তারা চরম নাছোড়বান্দার মতো লড়াই চালিয়ে যেতে থাকে, এতে বিস্ময়ের কিছু নেই।

আন্তর্জাতিক সম্পর্কবিশারদেরা প্রায়ই সামরিক বলপ্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে লিখে থাকেন। কিন্তু সিরিয়া দেখিয়ে দিয়েছে, সামরিক বলপ্রয়োগ করে নিয়তি নির্ধারণ করা যায়। বিশেষ করে, যখন গয়রহভাবে তা প্রয়োগ করা হয়, যার কারণে কত বেসামরিক মানুষ মারা গেল বা বাস্তুচ্যুত হলো, তার হিসাব না করেই। রাশিয়া, ইরান ও আসাদ সরকার সবাই দেখিয়ে দিয়েছে, বৃহৎ পরিসরে বাছবিচারহীনভাবে সামরিক বলপ্রয়োগ করে কী অর্জন করা যায়। সিরিয়ার যুদ্ধের আরেক শিকার হচ্ছে ‘আন্তর্জাতিক সম্প্রদায়’। বস্তুত আন্তর্জাতিক চিন্তা ও কাজের পথে তেমন একটা বাধা নেই। সিরিয়ায় এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে, আরও এক কোটি মানুষ গৃহচ্যুত হয়েছে। ফলে মানুষকে ‘রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’ (রক্ষা করার দায়িত্ব) নিয়ে যত বড়াই করা হোক না কেন, ব্যাপারটা একদম খোলাসা হয়ে গেছে।

২০০৫ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই রেসপনসিবিলিটি টু প্রটেক্ট নীতি গৃহীত হয় (রুয়ান্ডার গণহত্যা যার আংশিক কারণ)। এর পরিপ্রেক্ষিতটা ছিল এ রকম যে সরকারের দায়িত্ব হলো, জনগণকে শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা করা। আর তারা যখন সেটা করতে অসমর্থ বা অনাগ্রহী হয়, তখন অন্য দেশের সরকারের দায়িত্ব হলো, তাতে হস্তক্ষেপ করা, যাতে মানুষের ক্ষতি না হয়।

এখন কথা হচ্ছে, কোনো দেশের সরকার যদি এই নীতি বাস্তবায়ন করতে না পারে, তাহলে বলতে হয়, সিরিয়া এটা করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ঠিকই হস্তক্ষেপ করল, কিন্তু তারা নিরপরাধ মানুষের জীবন রক্ষা বা সরকারকে দুর্বল করার চেষ্টা করল না; বরং তারা সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করল। তাতে তারা সফলও হলো। যুদ্ধের কারণে যখন শরণার্থীর সংকট ব্যাপক আকার ধারণ করল, তখন আন্তর্জাতিক সম্প্রদায় কিছুটা ভালো ভূমিকা পালন করল। তারা যে বেশি মানুষকে আশ্রয় দিল না তা থেকে বোঝা যায়, শরণার্থীবিষয়ক সবচেয়ে কার্যকর নীতি হচ্ছে, নিরপরাধ মানুষকে যেন শরণার্থী হতে না হয়, তা নিশ্চিত করা। আলেপ্পো ও তার অধিবাসীদের রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়নি। এমন সম্ভাবনাও নেই যে তাতে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। কূটনীতিতে যত মেধাবী মানুষই থাকুক না কেন, এটা তো আসলে মাঠের বাস্তবতার প্রতিফলন।

সামনের দিকে তাকালে দেখতে পাই, পুরো সিরিয়ার ওপর না হলেও তার বেশির ভাগ অংশের ওপর আসাদ সরকারের নিয়ন্ত্রণ থাকবে। বিভিন্ন সুন্নি সন্ত্রাসী গোষ্ঠী, মধ্যপন্থী সুন্নি বিদ্রোহী গোষ্ঠী, তুর্কি সেনাবাহিনী, সিরিয়ার কুর্দি সেনাসহ অন্যরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই করবে। যুক্তরাষ্ট্রের মতো বহিরাগতদের এই উপদেশ দেওয়া যায়, যাতে তারা বাস্তবতা মেনে নিয়ে ইসলামিক স্টেটের হাত থেকে উদ্ধারকৃত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখাসহ বেসামরিক মানুষকে রক্ষা ও সন্ত্রাসী নয় এমন সুন্নি গোষ্ঠীর সঙ্গে সামরিক-বেসামরিক সম্পর্ক স্থাপন ও স্থানীয়ভাবে যুদ্ধবিরতি আরোপ করে, যাতে আলেপ্পোর মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়।

অন্যদিকে ভিন্ন প্রকৃতির ও বৃহত্তর পরিসরের সরকারকে ক্ষমতায় আনার লক্ষ্যটা টিকিয়ে রাখতে হবে। কিন্তু এটা দীর্ঘমেয়াদি ব্যাপার। গত সাড়ে পাঁচ বছরের শিক্ষাটা হৃদয়ে ধারণ করতে হবে। যারা সীমিত ইচ্ছা ও সামর্থ্য নিয়ে সিরিয়ায় যুক্ত হতে চায়, তাদের লক্ষ্যও সীমিত হওয়া উচিত, যদি তারা সীমিত কিছু অর্জন করতে চায়।

অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

রিচার্ড এন হাস: কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট।