সৈয়দ আবুল মকসুদ | জুলাই ২৬, ২০১৬
মতামত: বাঙালির জীবনে হঠাৎ হঠাৎ এমন এক একটি জিনিস উদয় হয়, তা নিয়ে শুরু হয়ে যায় কথা বলার তোড়, যার ধাক্কা সামলানো জনগণের জন্য কঠিন হয়ে পড়ে। ‘জঙ্গি’ শব্দটি সেক্যুলার প্রগতিবাদী বাঙালির খুবই উচ্চারিত শব্দ। জঙ্গিত্ব তাঁরা অপছন্দ করেন, কিন্তু জঙ্গিবাদ শব্দটি উচ্চারণ করতে তাঁদের ক্লান্তি নেই। যে কারণে বাংলার দুগ্ধপোষ্য শিশুরও এখন জঙ্গি শব্দটি অতিপরিচিত।
আন্দালিব খান
জঙ্গিবাদের এত ‘কারণ’ লিখলেন কিন্তু ধর্মাশ্রয়ী রাজনীতির মগজধোলাইয়ের মূল কারণটা লিখলেন না যে? গুলশান হামলাকারীরা কেউ আপনার উপরোল্লিখিত কারণগুলোর একটারও সৃষ্ট ছিল না। আপনাদের মতো বাস্তব অস্বীকারকারী উটপাখিরাও যে জঙ্গিবাদ উত্থানের মূল কারণের একটি, সেটাও আপনার লেখা উচিত ছিল।
সাইদ, মুক্তিযোদ্ধা
ইসলাম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় দায়ী নয়, এ কথা সত্য কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রশাসন অবশ্যই দায়ী। কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো স্থাপিত সন্ত্রাসীদের লালনপালনকারী দেশের পয়সায় এবং চলেও সেখান থেকেই প্রাপ্ত মাসিক মাসোহারায়। যত দিন সেসব দেশের মাসোহারা এবং স্থাপিত ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা না হবে, তত দিন এই সন্ত্রাসীদেরও উৎখাত করা সম্ভব হবে না।