উনি আগে বলুন, আমি যে বক্তব্য দিয়েছি কোনটা ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট ২০১৬
সংবাদ: রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে তাঁর দেওয়া বক্তব্যের কোনটি ‘ভুল’ বা ‘মিথ্যা’, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সেদিন রামপাল নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম, ওনাদের খুব গায়ে লেগেছে। গায়ে বেশি জ্বালা ধরেছে বলে আজকে (শনিবার) বক্তব্য দিয়েছে। কিন্তু উনি আগে বলুন, আমি যে বক্তব্য দিয়েছি কোনটা ভুল, মিথ্যা।’

মহম্মদ সালাউদ্দিন
এনটিপিসি ভারতের কোন কোন জায়গায় তারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করতে চেয়ে বাধা পেয়েছে, সেটা জানানোর চেষ্টা করলেই বুঝতে পারবেন যে বক্তব্যের কোন জায়গাটা ভুল বা মিথ্যা।

রূপম
জনতার ভালোবাসা হারিয়ে আপনাদের আর বাকি রয়েছেটাই বা কী যে সব শেষ হয়ে যাবে?

শাকিল আহমেদ শুভ
দেশে অনেক জায়গা আছে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য। কিন্তু এমন জায়গা নেই যে সুন্দরবন স্থাপন করা যাবে।