
মতামত: প্রধানমন্ত্রী বারবার বলে চলেছেন, তাঁকে কেনা যায় না। তাঁর এই সাহসী বক্তব্যকে বিশ্বাসযোগ্য করতে হলে তাঁকে দুর্নীতিবাজ ও পুঁজি লুটেরাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাঁর এবং তাঁর দলের জনপ্রিয়তা পুনরুদ্ধারের এটাই একমাত্র পথ।
কাজী মোহাম্মদ আলমগীর
গণতন্ত্রের অনুপস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নকে প্রশংসনীয় পদ্ধতি বলা যাবে না। বিভিন্ন ধরনের সরকারব্যবস্থায় উন্নয়ন হতে পারে। দুর্নীতি বহুগুণ বেড়েছে এবং সরকার ও সমাজের সব অংশে ছড়িয়ে গেছে।
মিজানুর রহমান
উন্নয়ন কোথায় বলবেন দয়া করে! আমরা যারা দেশের বাইরে থাকি, তারা জানতে চাই উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রবাসীরা এখন আগের চেয়ে দুই-তিন গুণ বেশি অর্থ দেশে পাঠাচ্ছি। ব্যাখ্যা করে বলবেন কি গত এক দশকে দেশে কতগুলো শিল্প, ক্ষুদ্রশিল্প অথবা অন্যান্য কারখানা স্থাপন করা হয়েছে? আমরা যতটা জানি, তাতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস খাতে সমস্যা চলছে। জনশক্তি রপ্তানি শিল্প প্রায় ধ্বংস। বাংলাদেশ এখনো রেমিট্যান্সে চলছে। হ্যাঁ, বেসরকারি পর্যায়ে কিছু উন্নতি হয়েছে কিন্তু তার কৃতিত্ব সরকারের নয়।
তুষার
সরকার ভালো কাজ করে বাহবা নেবে, সমস্যা কোথায়? তারা ভালো কাজ করছে। দেশের মানুষ উন্নয়নের জোয়ারে-প্লাবনে ভেসে যেকোনো উপায়ে আয়-রোজগার করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে।
মীর মো. মোফাজ্জল হোসেন
‘দুর্নীতি কমানো এবং সাধারণ জনগণের লেভেলে অপরাধীর শাস্তি বিধান!’ দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।