উন্নয়নের সোপানে ব্রাজিল

মাত্র ১৮ মাস আগে যখন আমি ব্রাজিলের প্রেসিডেন্ট হই, দেশটিতে তখন ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকট চলছে। এর সামাজিক প্রভাব গভীরভাবে পড়েছে জনতার ওপর। এমন সংকটের মুখোমুখি হয়ে আমি প্রচলিত পদক্ষেপ না নিয়ে পরিবর্তনের রূপরেখা প্রণয়ন করলাম। রূপরেখাটি ৩০ বছর ধরে চলা রাজস্ব ভারসাম্য স্তম্ভ, সামাজিক দায়িত্ব ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর ভিত্তি করে গঠিত।
ফলাফল এর মধ্যে দৃশ্যমান। ব্রাজিল এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে এবং পরপর শেষ দুটি ত্রৈমাসিকে ব্রাজিলের বেশ অর্থনৈতিক উন্নতি ঘটেছে। কিছু বিশ্লেষক ২০১৭ সালে জিডিপিতে ১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। ২০১৬ সালের মে মাসে মুদ্রাস্ফীতি যেখানে ছিল ১০ শতাংশ, তা লক্ষ্যমাত্রার নিচে এসে গত সেপ্টেম্বরে ২ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। মজুরি প্রকৃতপক্ষে ৬ শতাংশের বেশি বাড়ায় ক্রয় ক্ষমতা বেড়েছে। মে মাসের জন্য সুদের হার ছিল ১৪ দশমিক ২৫ শতাংশ; তা একটি টেকসই পদ্ধতিতে কমানো হয়েছে। সেলিক (SELIC) হার বর্তমানে ৭ দশমিক ৫ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন এবং ব্যাংকের ব্যাপ্তি যথেষ্ট কমানো হয়েছে। এই সুদের হার কমার ফলে জনগণের কোষাগারে অতিরিক্ত ৮০ বিলিয়ন রিয়েল (১৮ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড) যোগ হয়।
আমাদের বাণিজ্য ভারসাম্য অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। ব্রাজিল এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৮ দশমিক ৪৭৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য উদ্বৃত্তিতে পৌঁছেছে (২০১৬ সালের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৮ শতাংশ বেশি)। একই সময়ের তুলনায় শিল্প উৎপাদন ১ দশমিক ৬ শতাংশ বেড়েছ (২০১৬ সালে মে মাসে এটির ৯ দশমিক ৮ শতাংশ পতন হয়েছিল)। ২০১৬ সালে গাড়ি রপ্তানি ৫৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং ২০১৭ সালে মোট উৎপাদন এর মধ্যে ৫৬০ হাজার ইউনিটে পৌঁছেছে।
২০১৬ সালের তুলনায় অভ্যন্তরীণ বাজারে নতুন গাড়ি বিক্রি ৯ দশমিক ২8 শতাংশ বেড়েছে। ব্রাজিলের ফসল উৎপাদন ইতিহাসে সর্বোচ্চ ২৪২ মিলিয়ন টনে উন্নীত হয়েছে, যা ২০১৬ সালের তুলনায় ৩০ শতাংশ। ব্রাজিলীয় অর্থনীতির উত্তরণের প্রতিফলন হিসেবে ২০১৭ সালে নৌবন্দর ব্যবহার ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং অভ্যন্তরীণ বিমান পরিবহন সেপ্টেম্বর ২০১৬-এর তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
ব্রাজিলের অর্থনীতির বিশ্বাস পুনরুদ্ধারের মূলে এই সুনীতিসম্পন্ন চক্র। বিজনেস কনফিডেন্স ইনডেক্স ৯০ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে, যা ২০১৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। ব্রাজিলে ঝুঁকি (এমারজিং মার্কেট বন্ড ইনডেক্স-ইএমবিআই) ৫৪৪ বেস পয়েন্ট (জানুয়ারি ২০১৬) থেকে ২৩৯ বেস পয়েন্টে নেমেছে (অক্টোবর ২০১৭), যা কার্যকর বিস্তার থেকে ৫৬ দশমিক ১ শতাংশ কমেছে। এ ছাড়া পাঁচ বছরের ৩২৮ বেস পয়েন্টে থাকা ক্রেডিট ডিফল্ট সোয়াপটি বর্তমান সময়ে ১৭৩ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে আইবিওভিএসপিএ সূচক ৭৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে, যা ২০১৬ সালের জানুয়ারিতে ছিল ৩৮ হাজার পয়েন্ট। ২০১৭ সালের প্রথম সেমিস্টারে মোট সমীক্ষার পরিমাণ ৪০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (২০১৬ সালে ৭৮ দশমিক ৯ মার্কিন ডলার)। প্রি-সল্ট নতুন নিয়ন্ত্রক মডেলের অধীনে অনুষ্ঠিত জ্বালানিবিষয়ক নিলাম ২২ বিলিয়ন রিয়েলে (প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) উঠেছে। শুধু জ্বালানি খাতে, পরবর্তী কয়েক বছরে ৪৪৪ বিলিয়ন রিয়েল (১০২ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড স্টার্লিং) বিনিয়োগ আশা করা হচ্ছে, যা ৫০০ হাজার নতুন কাজের ক্ষেত্র তৈরি করবে।
অর্থনৈতিক যৌক্তিকতা ও পূর্বাভাসের ব্যবস্থা ব্যবসার পরিবেশকে উন্নত করেছে। এতে কৃষি, সেবা, খুচরা বাজার ও বিদেশি বাণিজ্য খাতে উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য নিরসন হচ্ছে। রাষ্ট্রীয় উদ্যোগ দায়বদ্ধতা আইন রাষ্ট্র উদ্যোগের পেশাদারত্ব আনয়নে সক্ষম হয়েছে। অতীতে নিন্দিত হলেও রাষ্ট্রীয় উদ্যোগ এখন ফিরে পাচ্ছে তার মর্যাদা। ২০১৫ সালে ৩২ বিলিয়ন রিয়েল ক্ষতি (৭ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড) ২০১৬ সালে ৪ দশমিক ৬ বিলিয়ন রিয়েল (শূন্য দশমিক ২ বিলিয়ন পাউন্ড) মুনাফায় পৌঁছেছে। ২০১৭ সালের প্রথমার্ধে মুনাফা গিয়ে দাঁড়ায় ১৭ দশমিক ৩ বিলিয়ন রিয়েলে (৪ বিলিয়ন পাউন্ড)। উৎপাদনশীলতাকে লক্ষ্য বানিয়ে একটি কর্মসংস্থান সংশোধন পাস করা হয়েছে। অধিকার পরিবর্তন না করেই আইনের আধুনিকায়ন করা হয়েছে এবং শ্রমিকদের কালোবাজার অর্থনীতি থেকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে আনা হয়েছে।
এই কর্মসূচির সাফল্য ইতিমধ্যে কর্মসংস্থান পুনরুদ্ধারের মধ্যে প্রতিফলিত হয়েছে কর্মসংস্থান সূচক বাড়ার মধ্য দিয়ে। কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাধারণ রেজিস্ট্রারের (ক্যাগেড-এমটিই) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি ও মে মাসের মধ্যে ৪ লাখ ৪৮ হাজার কর্মী ছাঁটাইয়ের তুলনায় ২০১৭ সালে ১ লাখ ৬৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যানের (আইবিজিএ) পরিমাপের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের তৃতীয় ত্রৈমাসিকে ব্রাজিলে ১০ লাখ ৬১ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। ৫ লাখ ২৪ হাজারেরও বেশি লোকের মধ্যে বেকারত্ব কমানো হয়েছে। ২০১৬ সালের একই সময়ের তুলনায় ২০১৭ সালের তৃতীয় ত্রৈমাসিকে কর্মীদের প্রকৃত গড় আয় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থিক দায়বদ্ধতার পুনর্বহাল সামাজিক কল্যাণে বরাদ্দ সম্পদ বাড়িয়েছে। সামাজিক কল্যাণ কর্মসূচি, যা আগে রাজস্ব পতনের কারণে ঝুঁকির মুখে পড়েছিল, সংবিধানের অধীনে জনকল্যাণকর কাজে খরচে দক্ষতার কারণে তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বলসা ফিমিলিয়া কার্যক্রমের উপকারিতা বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে (দুই বছরের বেশি সময় পর কোনো সমন্বয় ছাড়াই) এবং অপেক্ষমাণ তালিকা আর নেই।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বেড়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার যৌক্তিকীকরণ অপরিহার্য পরিষেবাগুলোর জন্য আরও বেশি সম্পদ নিয়ে এসেছে। সরঞ্জাম কেনা, নতুন স্বাস্থ্যসেবা ইউনিট খোলা ও নতুন কর্মীদের নিয়োগে ৪০০ কোটি রিয়েল পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। ‘ফার্মাসিয়া পপুলার’ (স্বল্প ব্যয়ে ওষুধ প্রদান) কার্যক্রম প্রশাসনের জন্য বরাদ্দ বাজেটের ৮০ শতাংশ ব্যয় করেছে। শিক্ষার্থী অর্থায়ন তহবিলে ৭৫ হাজার নতুন গবেষণা স্থান প্রদানের পুনর্ব্যবস্থা করা হয়েছে, যা এই খাতকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে সম্পদ স্থানান্তরের মধ্যে বিলম্ব এড়ানোর মাধ্যমে আরও ৭০০ মিলিয়ন রিয়েল এই তহবিলে বরাদ্দ করা হয়। জিওস্টেশনারি স্যাটেলাইট চালু হওয়ার বিষয়টি ব্রাজিলে সবার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে একটি জোরালো পদক্ষেপ।
ফলাফলে দেখা যায়, সরকার দ্বারা পরিচালিত ও বাস্তবায়িত কৌশলটিই সঠিক। আমরা অর্থনৈতিক সংকট কাটিয়ে উন্নয়নের পথে ফিরে এসেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নষ্ট করার মতো সময় নেই, তাই সংস্কারের রূপরেখার অনুমোদনকে ত্বরান্বিত করা হবে। পরবর্তী ধাপ হবে সংস্কারের ধারাবাহিকতা রক্ষা, যা সচ্ছলতা ও বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে। কর আইন সহজীকরণ, অন্যান্য অগ্রাধিকার, আমাদের দেশীয় উৎপাদনের প্রতিযোগিতা বাড়াবে। ন্যাশনাল কংগ্রেস, শ্রমিক ও ব্যবসায়ী সম্প্রদায়ের অপরিহার্য সমর্থন নিয়ে আমরা ব্রাজিলকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি।
মিশেল টেমার: প্রেসিডেন্ট, সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল