আসিফ নজরুল। জুলাই ১১
মতামত: আমরা সবাই এখন ঝুঁকিতে। রাষ্ট্রের কঠিন নিরাপত্তাবলয়ে থাকা গুটি কয়েক ক্ষমতাবান মানুষ ছাড়া প্রত্যেকের জীবন এখন বিপন্ন হতে পারে যেকোনো সময়। এই আশঙ্কা একটি সমাজের জন্য সবচেয়ে পরিতাপের বিষয়, একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে দুর্ভাবনার বিষয়।
ইরানী মজুমদার
সরকার কখনোই আসল অপরাধী বের করার চেষ্টা করেনি। যখনই কোথাও কোনো অপরাধ হয়েছে, মুহূর্তের মধ্যে সরকার বলে দিয়েছে এটা ওই অমুক দল করেছে। পুলিশও তাই সরকারের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দলের কর্মীদের গণগ্রেপ্তার করেছে। আসল অপরাধীরা দিনকে দিন আরও ডালপালা ছড়িয়ে বিস্তার লাভ করেছে।
আজম বকসী
গুলশান হামলার পরের দিনই নাসিম ও মেনন ঘোষণা দিয়েছেন এটা শিবিরের কাজ। অথচ বাস্তবে দেখা গেল, ঘটনায় জড়িত রোহান বিন ইমতিয়াজ আওয়ামী লীগের নেতার ছেলে। জননিরাপত্তার এমন স্পর্শকাতর দিনেও তাঁরা এমন দায়িত্বহীন ঘোষণা দিতে পারেন! এ থেকে বোঝা যায়, জননিরাপত্তা নিয়ে সরকারের সত্যিকার কোনো উদ্বেগ নেই। বরং তারা এসব ঘটনার মধ্যে বিরোধী দলকে দমনের অজুহাত পেয়ে খুশি হয়।
রিক্তা ব্যানার্জি
সরকার একদিকে জঙ্গি দমনে জনগণকে আস্থা রাখতে বলছে আর অন্যদিকে বিপ্লব-জোসেফের মতো শীর্ষ সন্ত্রাসীকে মুক্ত করছে। জনগণ কীভাবে আস্থা রাখবে?