
নিজস্ব প্রতিবেদক | মে ১৫, ২০১৬
সংবাদ: এত ঢাকঢোল পিটিয়ে সাবেক স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের খণ্ডিত জাতীয় পার্টির কাউন্সিলে কী লাভ হলো? অনেকে বলেন, তিনি নাকি আরও ক্ষমতাবান হয়েছেন। জাতীয় পার্টিতে এখন তিনজন চেয়ারম্যান। ফুল চেয়ারম্যান এরশাদ। জ্যেষ্ঠ কো-চেয়ারপারসন রওশন। আর কো-চেয়ারম্যান এরশাদের কনিষ্ঠ ভাই গোলাম মোহাম্মদ কাদের। একটি খাঁটি পারিবারিক রাজনৈতিক দল।
খোরশেদ আলম
তাঁকে তাঁর মতো থাকতে দিন। তিনি তো কারও কোনো ক্ষতি করছেন না। তিনি আছেন বলেই তো আমরা কয়েক দিন পরপর কিছু মজাদার জোকস পাই। আর বোনাস হিসেবে কবিতাও পাই।
নূরুল আমিন
সবাই গণতন্ত্রের জন্য চিত্কার করে এবং স্বৈরাচার নাম নিয়ে এরশাদ সাহেবের দিকে আঙুল তোলে, অথচ আমাদের দেশের সব রাজনৈতিক দলের ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারেরা একেকজন তাঁদের নিজ নিজ পদে আরও অনেক বড় স্বৈরাচারের ভূমিকায় অধিষ্ঠিত।
সৈয়দ শামিউল
‘পরাজিতরা নির্বাচনের ফল মেনে নেননি। আর বিজয়ীরা ভাবেন রোজ কিয়ামতের আগে তাঁদের ক্ষমতা ছাড়তে হবে না। তাঁরা নিজের জন্য যেটি বেহতর মনে করেন, সেটিই অপরের জন্য কঠিন করে তোলেন।’ যার নামের আগে বারবার স্বৈরাচার কথাটা যুক্ত
করছেন, তাঁর শাসনামলে নিজের চোখে দেখেছি, ছাত্রদের সরাসরি জুতার মালা দেখাতে। এখন কি মনে হয় কেউ এ ধরনের কিছু দেখিয়ে প্রাণ নিয়ে ঘরে ফেরার হিম্মৎ দেখাবেন ।