নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | জুন ০৫
সংবাদ: চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাতটার দিকে নগরের জিইসির মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। জঙ্গিবিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তাঁর স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
মনিরুজ্জামান
দমন-পীড়ন না করে, সন্দেহের বশে নিরীহ মানুষকে হয়রানি না করে, ঘটনার ফায়দা না লুটে, কেন এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটছে, তা খতিয়ে দেখা দরকার। তদন্তের আগেই মন্ত্রীদের একটি পক্ষে অবস্থান গ্রহণ, বিচারহীনতা ইত্যাদি এসব ঘটনার ক্ষেত্রে ভূমিকা রাখছে কি? সব দায় জঙ্গিদের ওপর চাপিয়ে দিয়ে অন্য পক্ষের সুবিধা করে দেওয়া হচ্ছে কি না, এটা উপলব্ধি করতে হবে।
সাদাত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবারই অনিরাপদ। আমজনতা কেমন নিরাপদ, তা বলার অপেক্ষা রাখে না। একটা সন্তানের সামনে তার মাকে মেরে ফেলার দৃশ্য সে সন্তান কি ভুলতে পারবে? মেঘের কথা কি মনে আছে, তার সামনে তার মা-বাবা সাগর-রুনিকে হত্যা করা হয়েছিল। তার বিচার কি আজ পর্যন্ত হয়েছে?
ইকবাল
বাংলাদেশের সেরা পুলিশ অফিসার বাবুল আক্তার। একজন নিরপরাধ নারীকে খুন করার মতো কাপুরুষদের আল্লাহ মাফ করবেন না। চট্টগ্রামের অপরাধীদের ত্রাস তিনি। ১০০-এর বেশি মামলা সমাধান করেছেন। খুনিরা কি মনে করেছে, উনি দমে যাবেন?
দেবু সরকার
সমগ্র বাংলাদেশ এখন একটি মোটরসাইকেল আর তিনজন যুবকের ভয়ে আতঙ্কিত।