ঐক্য চাইলে 'ভুয়া' জন্মদিন পালন করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ৬ আগস্ট ২০১৬
সংবাদ: জাতীয় ঐক্য চাইলে ‘ভুয়া’ জন্মদিন পালন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা শোকের মাসে জাতির জনকের রক্তের ওপর দাঁড়িয়ে ভুয়া জন্মদিন পালন করে, তারা জাতীয় ঐক্য করতে চায় না, বরং নতুন সমস্যার সৃষ্টি করতে চায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক
ঐক্য নাকি আপনাদের হয়ে গেছে, তাহলে আবার ‘ঐক্য চাইলে’ বলে নানান শর্ত কেন জুড়ে দিচ্ছেন!

আন্দালিব খান
আপনারা আর শোধরাবেন না। সংবিধানে জন্মদিন পালনে বাধা নেই, কিন্তু কারও শোকের দিনকে মিথ্যা জন্মদিন বানিয়ে কেক কেটে ফুর্তি করাটা বিবেক ও নীতিশাস্ত্রবিরুদ্ধ, এটুকু জ্ঞানও কি আপনাদের নেই?

এম এম মনসুর রহমান
১৫ আগস্ট জন্মদিন হলেও আমাদের প্রাণপ্রিয় জাতির জনকের নির্মম হত্যাকাণ্ডের দিনে জন্মদিন পালন করা খালেদা জিয়ার জন্য কোনোমতেই সমীচীন নয়।