কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৭, ২০১৬
সংবাদ: স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, যেন কোনোভাবে শত্রু দেশ ও মানুষের মধ্যে হানা দিতে না পারে।

আক্কাস আলী
কঠিনভাবে দেশ শাসন করুন, সমস্যা নেই। আপনি মন্ত্রী থাকুন, আপনার পর আপনার সন্তান, নাতি–পুতি (যদি তারা এ দেশে থাকে) মন্ত্রী হোক, আমাদের আপত্তি নেই, তবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দমন করুন আর বিভিন্ন ক্ষেত্রে জনদুর্ভোগ থেকে আমাদের রেহাই দিন।

মো. ওয়াহিদুল ইসলাম
মাননীয় মন্ত্রীর কাছে বেশি বেশি চিকিৎসাব্যবস্থার উন্নতি সম্পর্কিত পরিকল্পনার আপডেট জানতে পেলে ভালো লাগত। হাসপাতালগুলোর গড় অবস্থা বর্ণনা করুন।

মঞ্জুর
‘আমরা-আমরা’ ইলেকশনে দেশের মালিক আপনারা। এখন কঠিন, তরল নাকি বায়বীয় পদ্ধতিতে দেশ শাসন করবেন, তাও আপনাদেরই মর্জি; সাধারণ জনগণ শুধুই চেয়ে দেখব!