প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ২৭ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: দলীয় কতিপয় নেতা-কর্মীর বিতর্কিত কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিবেক
কতিপয় বলতে বলতে তো অনেক হয়ে গেল! শেষে না ঠগ বাছতে গঁা উজাড় হয়ে যায়!
রাজিব
আওয়ামী লীগের নেতা-কর্মী বাদ দিলে শেখ হাসিনার আর রইল কী?
নাবিল খান
মেয়র আ জ ম নাছির, অনেক সাহসী মন্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার ভয় হয়, আপনাকে আবার স্বাধীনতাবিরোধী বলে কি না?
শফিকুল ইসলাম
সত্যি কথা। কিন্তু কতিপয় বলার অবস্থা নেই। অধিকাংশ নেতা-কর্মী আমার প্রিয় আওয়ামী লীগের শিকড় কাটছে, এটাই সত্য।