কলিকালের অশ্বমেধ গণতন্ত্রের জন্য শহীদ হও। নির্বাচনে অংশ নাও।নির্বাচনে হারতে শেখো। আবার বলি, গণতন্ত্রের জন্য শহীদ হওনির্বাচনে হারতে শেখো নির্বাচনে হারতে শেখো। দু-তিনবার হারতে হারতেকারচুপির নির্বাচন প্রক্ষালনে ফর্সা হবে। পরের বার নির্বাচনে যদি গাজি হতে চাওদু-একবার শহীদ হতে বেজার কেন? জেনে রেখো ভোটে হারা হার নয় ভোটে জেতা বিরাট জয় ভোটে জেতা বিরাট জয়একা কলিকালের অশ্বমেধে দিগ্বিজয় দিগ্বিজয়! একদিনকার-সুলতান ভোটারদের হাতেভোট একবার পেলেই তুমি হবে গাজি—তুমি হইবে গাজি নির্ঝঞ্ঝাট নির্ব্যূঢ় রাজউকের প্লটশুল্কবিহীন বিলাসবহুল গাড়ি ছুতো নাতা করেকত ভাতা কত ফি বেতন-বৃদ্ধি সুবিধাদি লেখাজোখা নাই আহা লেখাজোখা নাই আর সফরসঙ্গী তাঁর সঙ্গে দেশে দেশে। আর সফরসঙ্গী তাঁর সঙ্গে দিশে দিশে দেশে দেশে দিশে দিশে। তাই এবার উচ্চবাচ্য না করে নির্বাচনে শরিক হও—এবার না-হয় শহীদ হওপরের বারে হবেই হবে! গাজি হবে হারার ভয়কে জয় করলেজয় তোমার হবেই হবে। আহা ভোটযুদ্ধ নির্বাচনের ভোটযুদ্ধ। ভোটযুদ্ধে জেতার পরে কত গানিমা! কত গানিমা! আমি মানি জানি না আমি মানি জানি না। নির্বাচনে বয়কট আমি মানি না, আমি মানি না। জেনে রেখো ভোটে হারা হার নয় ভোটে জেতা বিরাট জয় ভোটে জেতা বিরাট জয়একা কলিকালের অশ্বমেধে দিগ্বিজয় দিগ্বিজয়! আগস্ট ২০১২জলাপারের হানাবাড়িটা সাততলা বাড়িটার জানালার সব দিগম্বর খোপ। থমকে গেছে বাড়ির কাজ মাঝ পথে।টাকায় টান পড়েছে। ঋণ পাওয়া যাচ্ছে না, আটকে গেছে। মামলা লেগেছে। বাবা মারা গেছে ভায়েবোনে ঝগড়া বেধেছে! স্থপতি, ঠিকাদার, জোগানদারেবনিবনা হচ্ছে না! কে জানে! বাড়িটার দেয়ালে দেয়ালে শেওলা পড়েছে তিন-চারটা বটগাছ এখানে-ওখানে শেকড় গেড়েছে। রাতে বাড়িটার কোনো কোনো ঘরে আলো জ্বলে, আলো নেভে। কে থাকে, রাজমিস্ত্রি, জোগালি, না পাহারাদার? না, ভূত! না, জলার পাশেআলেয়ার আলো। আগস্ট ২০১২সুন্দরবন কি হারিয়ে যাচ্ছে? সুন্দরবন কি হারিয়ে যাচ্ছে? আমরা সবাই যে আজ ধোয়া তুলসী। সেই ধোয়া তুলসীর জলে সুন্দরবন কি হারিয়ে যাচ্ছে? দেশে এখন বিরাট তুলসী বনের প্রসার আমরা সবাই সেই তুলসী বনের বাঘ আমার সবাই যে আজ সেই ধোয়া তুলসী। এরে তোরা উদ্বাহু হয়ে নেত্ত করহ উলসি! ২বাঘ রাখে বনে আর বন রাখে বাঘে তুলসী বনের তুলসী ধোয়া বাঘেরাবনবৃক্ষ সবই উজাড় করে মানুষখেকো তুলসী বনের বাঘেরা দাঁত কেলিয়ে হাসে ত্রিভঙ্গমুরারী ঢেমনার হাসি কেলেকার্তিক করালের হাসি। আমরা সবাই ধোয়া তুলসী তুলসী বনের বাঘ।এরে তোরা উদ্বাহু হয়ে নেত্ত করহ উলসি। আগস্ট ২০১২