কল্যাণপুরে 'জঙ্গি আস্তানায়' অভিযান, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৬, ২০১৬
সংবাদ: রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

এম এ সাত্তার
যারা নিজেরাই মরতে চায়, তাদের মেরে মূল সমস্যার সমাধান হবে না। এদের গ্রেপ্তার করে হোতাদের চিহ্নিত ও গ্রেপ্তার করা দরকার।

জয়
জঙ্গিদের বাঁচিয়ে রাখলে এরা বারবার নাশকতায় লিপ্ত হবে। এদের দেখামাত্রই কালবিলম্ব না করে দোজখে পাঠাতে হবে!

হেলাল মুর্শিদ
আপনারা জঙ্গি মারলেন না সাধারণ মানুষ মারলেন, তার স্বচ্ছতা অবশ্যই থাকতে হবে। আর যদি জঙ্গি হয়েই থাকে অপারেশনে সবাই নিহত হলো কী করে, তারও স্বচ্ছতা থাকতে হবে।