কাবুলে বিস্ফোরণে নিহত ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ডেস্ক | জুলাই ২৩, ২০১৬

সংবাদ: আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার এক বিক্ষোভ সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩১ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। শনিবার দেশটির সংখ্যালঘু ফারসিভাষী শিয়া হাজারা সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবেক

সামরিক বাহিনী আইএসকে পরাজিত করতে পারবে না। আমাদের অবশ্যই আইএসের সমর্থনের ক্ষেত্রগুলোর দিকে তাকাতে হবে। যুক্তরাষ্ট্র ও তার যে মিত্ররা আইএসের বিরুদ্ধে লড়াই করছে, তাদের বুঝতে হবে যে প্রথম ও দ্বিতীয় শর্তগুলো স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদি শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে মুসলিম দুনিয়া অংশত পাশ্চাত্যের অপকর্মের শিকার হয়ে ভুগছে। দীর্ঘ সময়জুড়ে মুসলিম দেশগুলোর ঔপনিবেশায়ন এবং বিদেশি দখলদারি দিয়ে তাদের মর্যাদা ও স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

সৈয়দ আতিউর রহমান

আইএস যদি মনে করে, এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করে তারা দুনিয়ার বাদশাহ বনে যাবে, তাহলে তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। এরা মানবতার শত্রু, এরা সভ্যতাকে গুহাবাসী করতে চায়। ধর্মরূপ আফিম খেয়ে এরা যা খুশি তা করে যাচ্ছে আর আমাদের আশপাশের একশ্রেণির মানুষ দন্ত বিকশিত করে নোংরা হাসি হাসছে।