প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে দাগি আসামিদের সঙ্গে শিক্ষার্থী আসামিরাও থাকে। এই শিক্ষার্থীরা সামাজিক দিক থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়ানোর ফলে গ্রেপ্তার হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াচ্ছে। কিন্তু এই সব আসামি শিক্ষার্থীদের অনেকেই জেলখানায় বন্দী থেকেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে নিজ আগ্রহে। এদের বেশির ভাগই পাস করছে।
যারা কারাগারে পড়াশোনা করতে চায়, তাদের জন্য কারা কর্তৃপক্ষের পৃথক ব্যবস্থা করা উচিত। কারণ, সাধারণ সেলে সবার সঙ্গে গাদাগাদি করে থেকে পড়াশোনা করা সম্ভব নয়। এটা বোঝার জন্য নিশ্চয়ই অভিজ্ঞতার দরকার নেই। এই ব্যবস্থা থাকলে কারাগারগুলো সংস্কারমূলক হতে পারে। পরীক্ষার সময় তাদের পাহারা দিয়ে হলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
কারাদণ্ডের অর্থ শুধু শাস্তি দেওয়া নয়, মানুষকে শোধন করাও বটে। এই ব্যাপারটি ভুলে যাওয়া চলবে না।
ওয়াই কে লোভা
ফেনী।