কোকো কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মত
এই লেখাটি ছিল কোকো এবং কুকর্ম নিয়ে। সরাসরি বিএনপি বা আওয়ামী লীগ নিয়ে নয়। পাঠকদের মন্তব্যে আওয়ামী লীগ এই করেছে, সেই করেছে—এসব লেখা হয়েছে। ব্যাপারটি এমন অমুকে-তমুকে দোষ করেছে, তাই আমার দোষ থাকলেও বলা যাবে না! আমার কুকর্মের বিচার হওয়া যাবে না। কারণ অন্যরাও কুকর্ম করেছে। ব্যাপারটি কি হাস্যকর নয়? একজন খুনের আসামিকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন খুন করেছেন? খুনি যদি বলেন, পৃথিবীতে প্রতিদিন কত খুন হয়, আমি না হয় একটি করেছি। আওয়ামী লীগের সমালোচনা অবশ্যই করবেন, আওয়ামী লীগের দুর্নীতির অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু যেখানে অন্য একজনের দুর্নীতির কথা বলা হচ্ছে, বিচার হচ্ছে, সেখানে আওয়ামী প্রসঙ্গ এনে বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা কি যৌক্তিক?
কোনো চোরকে ধরলে যদি বলে, আমি কি একাই চোর? আগে সবাইকে ধরেন তারপর আমাকে। তখন কি চোরের কথাটি যৌক্তিক হবে? তা ছাড়া, বিএনপি তো দুবার ক্ষমতায় ছিল, পারলে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির মামলা করত, খুনের মামলা করত। যদি সত্যি আওয়ামী লীগকে আইনের মারপ্যাঁচে আটকানো যেত তবে কি বিএনপিকে গ্রেনেড মারতে হতো?
এম ডি রাশেদ আলম
 দ্বিমত
জিয়া পরিবারের আইনজীবীদের একজন হিসেবে তাঁদের বিরুদ্ধে করা বেশির ভাগ মামলার ফাইল আমি দেখেছি, হাস্যকর অভিযোগ আর সাক্ষ্যবিহীন দলিলপত্র দিয়ে সাজানো হয়েছে মামলাগুলো। ১/১১ সরকারের সাজানো এই মামলাগুলো শক্ত হয়নি। পর্যাপ্ত সাক্ষ্য–প্রমাণ আর দলিলপত্র সংযুক্ত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের আদালতের লিংক পড়ে দেখেছি, ওখানে কোকোর সংশ্লিষ্টতা নিয়ে কিছু নেই, তঁার নামও নেই। তা ছাড়া, এসব অভিযোগ আপিল বিভাগ দ্বারা এখনো নিষ্পত্তি হয়নি, এটা এখনো বিচারাধীন বিষয়। তাই ঢালাওভাবে চূড়ান্ত রায় ঘোষণা করলে তো হবে না। এই টাকা সিমেন্স জমা করেছিল আমেরিকার একটি অ্যাকাউন্টে। সেখান থেকে সেগুলো সিঙ্গাপুরে পাঠানো হয়। এই টাকা কোনো দিন বাংলাদেশে আসেইনি। তাহলে এগুলো দেশ থেকে পাচার হলো কীভাবে? তা ছাড়া, আমেরিকা বা সিঙ্গাপুরের অ্যাকাউন্ট কোনোটিই কোকোর নামে নয়। তাহলে কীভাবে প্রমাণিত হয় এই টাকা তাঁর? টাকাটা আমেরিকা থেকে সিঙ্গাপুরে কেন গেল, সেই ব্যাখ্যা সিমেন্স ঠিকভাবে দিতে পারেনি। তাই এফবিআই ধরে নিয়েছে টাকাটা বাংলাদেশের কোনো কর্মকর্তাকে ঘুষের জন্য গেছে। এতে কোকোর অপরাধ কীভাবে এল?
অ্যাডভোকেট মইন হায়দার
 তৃতীয় মত
‘মার্কিন বিচার বিভাগের কাছে তারা স্বীকার করে যে ২০০১ সালের মে থেকে আগস্ট পর্যন্ত তারা মোট ৫৩ লাখ ১৯ হাজার ৮৩৯ মার্কিন ডলার ঘুষ দিয়েছে।’ আমার কথা হলো, ওই সময়টাতে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় এসেছিল ২০০১-এর অক্টোবরে। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখনকার দুর্নীতির দায় কার?

মতামত: হাসান ফেরদৌস, ৩০ জানুয়ারি
জহুরুল ইসলাম