কোথাও কোনো আলো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মত
আসলে বিএনপি নিজেই জানে না তারা কী চায়। আলোচনার কথা বলে, আলটিমেটাম দিয়ে তারা সে সময় পার না হতেই শুরু করে জ্বালাও-পোড়াও। সরকার আলোচনার আভাস দিলেও তখন এগিয়ে আসে না। আর এখানেই বিএনপি ধরা খাচ্ছে। গত নির্বাচনে অংশ নিলে জয়টা বিএনপির হওয়ার সম্ভাবনা বেশি ছিল বলে অনেকেই বলেন—হতেও পারত। কিন্তু তারা তা করেনি। আসলে এদের বুদ্ধিদাতারা অনেক নির্বোধ। রাজনৈতিক জ্ঞান এদের তেমন নেই, বোঝাই যায়। আন্দোলনের নামে মানুষ মেরে, সম্পদ ধ্বংস করে সমর্থন পাওয়া যায় না, এটাও বোঝে না। বারবার বলছে জ্বালাও-পোড়াও করছে সরকারি দল! যদি তাই হয়, তবে হরতাল-অবরোধ ডেকে কর্মীদের আদেশ দেওয়া হোক যেন কোনো মানুষ ও সম্পদের ক্ষতি না হয়। তার পরও যদি এগুলো হয় তখন না দোষ দেওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু তেমন আদেশ-নির্দেশ কেউ দিচ্ছে না বিএনপি থেকে। খালেদা জিয়া হয়তো বুঝছেন সন্তান হারানোর বেদনা। এ বেদনা শুধু নিজের জন্য নয়, সবার জন্য অনুভব করতে হবে। তবেই দেশের নেত্রী হতে পারবেন।
এম. মণ্ডল
 দ্বিমত
তখনকার সরকার জনগণকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন। গণগ্রেপ্তার, জেল–জুলুম, গুম, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, হার্ট অ্যাটাক, শীর্ষ নেতাদের গ্রেপ্তার ইত্যাদির মাত্রা বর্তমানের মতো অকল্পনীয় ছিল না। তাই আন্দোলন সফল হয়েছে। সর্বোপরি তখনকার সরকার বিরোধী দলের দাবির প্রতি শেষ পর্যন্ত সম্মান দেখিয়েছিল। আর তখনকার সময়ও তো গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো হয়েছিল। কিন্তু তখনকার সরকার দেশের মানুষের কথা ভেবে দ্রুত দাবি মেনে নিয়েছিল বলে এত মানুষ মারা যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তো বিএনপির না, এটা তো সারা দেশের মানুষের। সরকারের উচিত গণমানুষের ভাষা বুঝে, লাশের রাজনীতি বন্ধের লক্ষ্যে অচিরেই দাবি মেনে নেওয়া |
শোয়েব

আগে জেলে দিত এখন রাতের আঁধারে ক্রসফায়ার করে। দিন পাল্টেছে। আগে পুলিশ লাটিপেটা করত আর এখন গুলি। গত ১০–১১ মাস তো বিএনপি অহিংস আন্দোলনই করেছিল, ফলাফল অশ্বডিম্ব। অবশ্য সহিংস আন্দোলনের ফলও অশ্বডিম্বই।
সৈয়দ শরিফ শাকিল
 তৃতীয় মত
সরকার চায় রাস্তায় বাস পুড়ে নিরীহ যাত্রী দগ্ধ হোক, কাজেই তা বাস্তবায়নের দায়িত্ব বা কৃতিত্ব বিএনপির। চমৎকার বলেছেন। আরেকটা জিনিস সরকার মনেপ্রাণে চাইত, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিষয়টি। আসলে সরকার চায়নি বিএনপি তাদের জামায়াতের সঙ্গ ছাড়ুক। তাই বিএনপিও তাদের ছাড়ছে না। সরকার এখন মুচকি মুচকি হাসছে। কারণ, এই সময় সরকার বিএনপিকে জ্বালাও-পোড়াওয়ে ব্যস্ত রেখে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সরকার বুঝে গেছে, পাগলকে যদি বলা হয় সাঁকো না নাড়াতে, সে আরও বেশি করে সেটা নাড়াবে।
মইজ আহমেদ চৌধুরী

স্বীকার করি প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীকে যোগ্য সম্মান জানাতেই হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরে খালেদা জিয়াও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যেতে চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তাই, এ নিয়ে আওয়ামী লীগের কিছু বলার নৈতিক অধিকার নেই।

মতামত: আনিসুল হক, ৩০ জানুয়ারি
এছলাম সরকার