খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মত
ম্যাডামের কার্যালয়ের বিদ্যুৎ লাইন কেটেছে, সেটা অমানবিক হলে ৫ তারিখ থেকে আজ পর্যন্ত যে ৫০ জনকে পুড়িয়ে মারল, শত শত মানুষকে আহত করল, সেটা খুবই মানবিক! সেদিন যে ১৭ জন পুলিশকে আহত করল, সেটাও মানবিক! কিন্তু পুলিশ যখন আত্মরক্ষার্থে গুলি ছোড়ার ঘোষণা দেয়, তখন সেটা অমানবিক ফ্যাসিবাদী কাজ–কারবার হয়ে যায়, তাই না? ধিক আপনার বিবেচনাবোধ!
যুবায়ের তানিম
 দ্বিমত
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৬ সালে আওয়ামী লীগের অসহযোগ কর্মসূচির কারণে আমাদের এসএসসি পরীক্ষা প্রায় তিন মাস পিছিয়ে ছিল। তখন আওয়ামী লীগকে হাজারো অনুরোধ সত্ত্বেও পরীক্ষার খাতিরে তারা কর্মসূচি বন্ধ করেনি। এখন আওয়ামী লীগ বিএনপিকে অনুরোধ করছে এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহার করার জন্য। বড় বিচিত্র এই আওয়ামী লীগ!
নাম প্রকাশে অনিচ্ছুক
 তৃতীয় মত
বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কী করছে, আর বিএনপি বুঝতে পারছে না তাদের গতি কোন দিকে চলছে। ইরাকের সাদ্দাম হোসেন তত দিনই তাঁর দেশের মানুষের সমর্থন পেয়েছিলেন,
যত দিন প্রকাশ্যে থেকে যুদ্ধ করেছিলেন; পাবলিকের কাছে সরাসরি ছিলেন। যেদিন গর্তে পলায়ন করেছিলেন, সেদিন থেকেই তিনি আর নায়ক ছিলেন না। বিএনপিও গর্তে পলায়ন করে কী অর্জন করতে পারবে,
সে প্রশ্ন রয়েই যায়।

অনলাইন সংবাদ, ৩১ জানুয়ারি
ফারুক হোসাইন