খালেদা জিয়ার 'ভিশন ২০৩০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ শিরোনামে একটি খসড়া পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পরিকল্পনায় বলা হয়েছে, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশ করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট।
আবির: খালেদা জিয়া, ‘আমরা কি কেবলই ক্ষমতার জন্য রাজনীতি করব? আমরা কি কেবল এক পক্ষ আরেক পক্ষকে হেনস্তা ও ধ্বংস করে দিতে চাইব? রাজনীতি তো দেশের জন্য, মানুষের জন্য। সেই দেশকে অন্ধকারে ঠেলে দিয়ে মানুষের ওপর জবরদস্তির শাসন চালিয়ে লাভ কী?’ প্রশ্নগুলো নিজেকে করলে আরও ভালো হতো না?

লিখন: আমরা কি কেবলই ক্ষমতার জন্য রাজনীতি করব? আমরা কি কেবল এক পক্ষ আরেক পক্ষকে হেনস্তা ও ধ্বংস করে দিতে চাইব? রাজনীতি তো দেশের জন্য, মানুষের জন্য। সেই দেশকে অন্ধকারে ঠেলে দিয়ে মানুষের ওপর জবরদস্তির শাসন চালিয়ে লাভ কী? এই দূষিত রাজনীতির চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কথাগুলো কিন্তু অসাধারণ!

মো. নোমান মুন্সি: সবটা পড়ে বেশ ভালো লাগল। কিন্তু অতীত বিবেচনায় আশাবাদী হতে পারছি না। তবে এটা স্বীকার করছি যে আশা-জাগানিয়া কিছু কথা এতে আছে। আশা করব, ‘সবার ওপরে দেশ ও জনগণ’—এই মন্ত্রে বিশ্বাসী হয়েই সবাই রাজনীতি করবেন।