
সংবাদ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়েছে।
আন্দালিব আনসারি
খালেদা জিয়া বলেছেন, ‘সংখ্যা নিয়ে বিতর্ক আছে’। উনি বলেননি সংখ্যাটা কত। তাহলে এটা রাষ্ট্রদ্রোহ হয় কী করে?
মাহফুজা বুলবুল
জি হ্যাঁ, খালেদার বিরুদ্ধে তাড়াতাড়ি রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক। বিএনপি নেত্রীকে সব দিক দিয়ে বাঁধার জন্য তাঁর বিরুদ্ধে শক্ত মামলা যোগ করার এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না।
মো. খোরশেদ আলম
তাঁর বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। আপনি যে দেশে বাস করবেন, যে দেশে রাজনীতি করবেন, সেই দেশের শহীদদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন, তা হতে পারে না।
ফারুক আহমেদ
খুব ভালো উদ্যোগ। এবার যদি আইনি যুক্তি-তর্কে বেরিয়ে আসে সঠিক ইতিহাস। কারা দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন, কারা শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন? ৪৫ বছর পর রাজাকারদের হিসাব পেলে মুক্তিযুদ্ধে শহীদদের হিসাব পেতে নিশ্চয় সমস্যা হবে না।