খালেদার হাতে সময় আছে বড় জোর নয় মাস: জাফরুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে বড়জোর নয় মাস সময় আছে। এর মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় ‘রাজনীতির আলোকে’ বিচারের রায় হবে। এই কয়েক মাস খালেদা জিয়া পরিশ্রম করলে রায় তাঁর পক্ষে যেতে পারে। বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এসব কথা বলেছেন।

ইবনে আল আরাফাত

এর চেয়ে ভালো পরামর্শ আর হতে পারে না। মানার চেষ্টা করাই হবে বুদ্ধিমতীর কাজ।

মীর মো. মোফাজ্জল হোসেন

যে দলটি রাষ্ট্রক্ষমতায় বসে জনতার ওপর ২১ আগস্টের মতো ভয়াবহ গ্রেনেড হামলা চালাতে পারে, সেই দলটির আবারও ক্ষমতায় যাওয়ার সুযোগ পাওয়া তো দূরের কথা, এ দেশে রাজনীতি করার সুযোগ পায় কী করে?

মো. আমিনুল ইসলাম

‘দুর্নীতি ও গুন্ডামির মাধ্যমে নয়, জিয়াউর রহমানের ন্যায় সততার ভিত্তিতে।’ জনাব তারেককে দিয়ে কি তা কোনো দিন সম্ভব হবে? আপনাকে ধন্যবাদ কিছু সত্য বলার জন্য।

রূপম

খালেদা জিয়া দুর্নীতি যখন করেছেন তখন রাজনীতিবিদ হিসেবেই করেছেন, সুতরাং দুর্নীতির জন্য রাজনৈতিক রায় হলেও কোনো ক্ষতি নেই।