খুনি বিপ্লবের আরও সাজা মাফের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রোজিনা ইসলাম | জুন ১৭, ২০১৬
সংবাদ: লক্ষ্মীপুরের তাহেরপুত্র এইচ এম বিপ্লব ফাঁসির দণ্ড থেকে মাফ পাওয়ার পর একের পর এক বিশেষ সুবিধা পেয়েই যাচ্ছেন। রাষ্ট্রপতির ‘বিশেষ ক্ষমায়’ একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ড থেকে রেহাই ও দুটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা আংশিক মওকুফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে একটি হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের পর বিপ্লবের আরও এক বছর ছয় মাস চার দিন সাজা মাফ করেছে কারা কর্তৃপক্ষ।
সাইফুল মাসুদ
‘সন্ত্রাসী বিপ্লবকেন্দ্রিক এই রাষ্ট্রীয় তৎপরতার ফলে আবারও শঙ্কিত হয়ে পড়ছেন এলাকার রাজনৈতিক নেতা-কর্মীরা। লক্ষ্মীপুর আবারও ‘সন্ত্রাসের জনপদ’ অভিধা পেতে পারে বলে আশঙ্কা তাঁদের।’ আওয়ামী লীগের এই মূর্তিমান ত্রাসকে সরকার ক্ষমা করলে জাতি কখনো ক্ষমা করবে না।
মাহফুজা বুলবুল
এ দেশ আমজনতার নয়। আমজনতা এ দেশের কেউ নয়। এ দেশ গুটি কয়েক বিপ্লবদের। তাদের সত্যিকার সুখ-সুবিধার জন্য সরকার সর্বদা সচেষ্ট।
স্বাপ্নিক রায়
এই তো আইনের শাসনের নমুনা! সরকারদলীয় হলেই তাদের জন্য ভিন্ন আইন বা ভিআইপি আইন। আর সাধারণ জনগণ আর বিরোধীদের জন্য হলো আরেক আইন। কী নমুনা আমার ‘ডিজিটাল’ বাংলার!
মো. ফারুক হোসাইন
২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সাজা মাফ করে দেন। কারাগারে থেকে ২০১৪ সালে তিনি বিয়েও করেছেন! লীগ করলে সবকিছু সম্ভব? আজ এরশাদ শিকদারের কথা মনে পড়ে, আহারে বেচারা যদি আওয়ামী লীগ রাজনীতি করত, তার ফাঁসি হতো না, সাজা মাফ হতো!