খুনির সঙ্গে সংলাপে বসার ইচ্ছা নেই: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। আপডেট: ১৩: ৩৯, নভেম্বর ৮, ২০১৫

সংবাদ: ‘কোনো খুনির সঙ্গে সংলাপে বসার ইচ্ছা নাই’ বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন দিলে বসার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

জয় দত্ত
সবাই ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা ধরে রাখতে সদা সচেষ্ট। সরকার আর বিরোধী দলের এই রশি–টানাটানিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ!

মো. আব্দুর রহমান
কেউ যদি কোনো একটা ভুল করে, সেই ভুল সংশোধনের জন্য যদি কারও কাছে বা কারও বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, তাহলে সে বাড়ি একবার কেন বারবার যাওয়া যায়। এমনকি যদি মুখের ওপর দরজা বন্ধও করে দেয়, টেলিফোনে ‘ঝাড়ি’ও দেয় তারপরও হাল ছাড়া উচিত না। আবারও যাওয়া উচিত, বারবার ফোন করা উচিত। হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না।

সাদাত
আপনাদের দুই নেত্রীর ছাড় দেওয়ার মানসিকতাই পারে এ জাতিকে রক্ষা করতে। দয়া করে জাতি ও দেশ রক্ষায় দুজনই আলোচনায় আসুন, মৃত্যুর মিছিল বন্ধ করুন।

বোরহান উদ্দিন
এটা আমাদের জাতীয় গর্ব যে আমরা গণতন্ত্রের মানস কন্যার দল হয়ে বিরোধী দলের অফিসে তালা দিয়ে রাখি, কোনো সভা–মিছিল করতে দিই না, খাবার পাঠাতে দিই না, যে–ই জাতীয় লজ্জার সঙ্গে দেখা করতে যায় তাকে গ্রেপ্তার করি, জাতীয় লজ্জার রাস্তায় বালুভর্তি ট্রাক দিয়ে আটকে রাখি—আমি গর্বিত।