খুনিরা শনাক্ত হয়নি, মেলানো হয়নি ডিএনএ নমুনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ছয় মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। কিন্তু এই দীর্ঘ সময়েও কে বা কারা তনুকে খুন করেছে, কেন খুন করেছে, তা উদ্ঘাটন করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। এমনকি তনুর পোশাক থেকে ধর্ষণের আলামতসহ তিন ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া যায়, গত সাড়ে চার মাসে তা-ও সন্দেহভাজন কারও সঙ্গে মেলাতে পারেনি সংস্থাটি।

রাসেল
...আমরা কি পারি না, ইয়াসমীন হত্যার বিচারের দাবিতে আন্দোলনের মতো আবার আন্দোলন করতে?

এ আর সুমন
কিছুই যে হবে না তার নমুনা হলো, তনুর পোশাক থেকে ধর্ষণের আলামতসহ তিন ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া যায়, কিন্তু গত সাড়ে চার মাসে সেটা সন্দেহভাজন কারও সঙ্গে মেলাতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। বিষয়টা অবাক করার মতো নয় কি?

অরনভ
অবস্থা দেখে মনে হচ্ছে, সাগর–রুনি হত্যাকাণ্ডের মতো গড়িমসি চলবে। আর কোনো একদিন সাক্ষ্য–প্রমাণের অভাব দেখিয়ে কেস ডিসমিস করে দেবে! সুশাসন আর সুবিচার একে বলে না!

বিপ্লব
কতটা কান পাতলে তবে কান্না শোনা যায়? সুশীলরা এখন কোথায়???

গাজীউল হক, কুমিল্লা। ২০ সেপ্টেম্বর ২০১৬