খোকার গুলশানের ছয়তলা বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরিফুজ্জামান। ২২ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: ঢাকার সাবেক মেয়র, মন্ত্রী ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি সরকার বাজেয়াপ্ত করছে। বুধবার ঢাকার গুলশানে ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

রাজিব
বিভিন্ন সময়ে আঁতাতের গুজব সরকারপক্ষ থেকেই ছড়ানো হয়, বিএনপির কর্মী-সমর্থকদের বিভ্রান্ত করে আন্দোলন দুর্বল করার জন্য। তবে সরকারের ভিত্তি কতটা দুর্বল সেটা সরকারের মধ্যে বিরাজমান ভয় ও এসব আচরণ থেকেই বোঝা যায়।

মোহাম্মদ শাহ আলম খান
খোকার ঢাকা মহানগরে অনেক বাড়ি রয়েছে, তার মধ্যে মাত্র একটি বাড়ি বাজেয়াপ্ত হয়েছে। এটা কি সরকারের সঙ্গে আঁতাত নয়??? খোকা আজ আমেরিকায় চিকিৎসার নামে বসবাস করছেন, এটা কি আঁতাত নয়???

কিবরিয়া দিপু
সব নেতার ব্যাপারেই যদি এ রকম ব্যবস্থা নেওয়া হতো, তবেই বুঝতাম, সরকার নিরপেক্ষভাবে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে।