নিজস্ব প্রতিবেদক | জুলাই ০৯
সংবাদ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশান ও শোলাকিয়ার হামলা একই সংগঠনের জঙ্গিদের কাজ। নিষিদ্ধঘোষিত জেএমবিই এই হামলাগুলো চালিয়েছে। গতকাল শনিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের মাঠের কাছের হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার সঙ্গে যারা জড়িত ছিল,
তাদের পরিচয় আগে থেকেই পুলিশের কাছে ছিল। শোলাকিয়ার হামলায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরাও জেএমবির তালিকাভুক্ত। জেএমবিই এই দুই হামলা চালিয়েছে।
মহম্মদ সালাউদ্দিন
জঙ্গিদের তথ্য যদি আগে থেকেই থেকে থাকে, তাহলে হামলা ঠেকাতে পারলেন না কেন? এক জঙ্গির বাবা তো ছেলে নিখোঁজ বলে জিডি করেছিলেন। তারপরও তো কিছু করতে পারেননি।
আবদুল ওয়াহিদ
কেউ জেএমবি আর কেউ আইএস—যে যে নামেই ডাকেন, ডাকুন; জাতির নিরাপত্তা দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক
একজন পুলিশপ্রধান কি রাজনৈতিক নেতার মতো কথা বলতে পারেন। যেখানে জঙ্গিরা হামলার পর হামলার ভিডিওচিত্র, হামলাকারীদের নাম, ছবিসহ পরিচয়, হতাহতের সংখ্যা প্রকাশ করল এবং পরবর্তী সময়ে পুরোপুরিভাবে মিলে গেল সব তথ্য। তারপরও পুলিশপ্রধান কীভাবে বলেন জেএমবি জড়িত?