গুলি চালানোর কথা স্বীকার করলেন ছাত্রলীগ নেতা বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | আগস্ট ০৬, ২০১৬
সংবাদ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ছাত্র মো. খালিদ সাইফুল্লাহকে গুলি করার কথা স্বীকার করে আজ শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বিপ্লব চন্দ্র দাস। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতা এবং মার্কেটিং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী।

মো. গোলাম মামুন চৌধুরী
অবশ্যই জামিনের কাগজপত্র তৈরি হচ্ছে। আর এ দেশে জামিন মানেই তো সাত খুন মাফ। জামিন হলেই ফুলের মালা গলায় জড়িয়ে স্লোগান দিয়ে আরও বড় নেতা বনে যাবে সমস্যা নেই। এখন সব দলে খুনিদের কদর বড্ড বেশি।

মোহাম্মদ জমির হায়দার
‘সংঘর্ষের সময় আমি গুলি চালাই। ঘটনার পরদিন সকালে একজন মারা গেছেন বলে জেনেছি।’ পুলিশের জন্য তদন্ত সহজ হয়ে গেল। আশা করি এ হত্যাকাণ্ডের বিচারে দলীয় কোনো প্রভাব দেখব না। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গুলি করে হত্যা করলেন আরেক ছাত্রলীগ নেতা!

আনিসুর রহমান
বিচার হবে তো?