গ্যাসের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের ব্যবধানে আবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। উৎপাদন খরচ বাড়ার জন্য নয়, বরং আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্যই নাকি এই মূল্যবৃদ্ধি! বলা হয়েছে, যঁারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন তাঁদের মাসে দুই–তিন হাজার টাকা খরচ হয়, অথচ যারা লাইনের গ্যাস ব্যবহার করেন, তাঁদের খরচ হয় মাত্র ৬৫০ টাকা। এই ‘বৈষম্য’ দূর করার জন্যই গ্যাসের দাম বাড়ানো হয়েছে!
সিলিন্ডারে গ্যাস ব্যবহারকারীরা কিন্তু লাইনের গ্যাসের দাম বাড়ানোর দাবি করেননি। এ ধরনের অযৌক্তিক তুঘলকি যুক্তিতে গ্যাসের মতো একটি জরুরি পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কেননা, কান টানলে মাথা আসার মতো গ্যাসের দাম বাড়ার সঙ্গে অন্যান্য পণ্যের দাম বাড়বে। অর্থনীতিতে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি। প্রশ্ন হলো, তাহলে কি কথিত আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র–বেতন বাড়ানো হবে?
জাতীয় অর্থনীতিকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্যে কেউ অহেতুক নিস্তরঙ্গ পুকুরে ঢিল মারার পরামর্শ দিয়েছে কি না, তা তলিয়ে দেখা দরকার।
মো. আলী হায়দার, ঢাকা।