গ্রাম মাতানো নিতু কাঁদিয়ে গেল সবাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ ঘোষ। ১৯ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: গ্রামে কোনো অনুষ্ঠান হলেই সবার মুখে মুখে উচ্চারিত হতো একটি নাম—নিতু মণ্ডল। নেচে-গেয়ে গ্রামের মানুষকে মাতিয়ে রাখত সে। সেই চঞ্চল কিশোরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ কোলে নিয়ে কাঁদতে হলো গ্রামবাসীকে। মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রামের নিতু মণ্ডলকে (১৪) হত্যা করা হয়েছে কুপিয়ে।

বিনয় দেবনাথ
এত দিন ছিল জঙ্গিদের উৎপাত, এখন আবার শুরু হয়েছে বখাটেদের। এদের কঠোর হস্তে দমন করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক
বিচারহীনতাই সব অবিচার-অনাচারের জন্মদাতা।

আরিফ
সামাজিক সন্ত্রাস প্লেগের মতো ছড়িয়ে পড়েছে চারদিকে। এর থেকে বের হওয়ার যেন উপায় নেই।

সিপাহী আজিজ
সমাজে একশ্রেণির লোকের বদ্ধ ধারণা, তারা সব ধরনের আইনের ঊর্ধ্বে অবস্থান করছে।