চরম নৃশংসতা নিয়ে হাজির হয়েছে 'আইএস' মতাদর্শীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: সাত বছর বিরতির পর আবার হামলা ও হত্যাযজ্ঞের মধ্য দিয়ে দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে দুটি জঙ্গিগোষ্ঠী। আগের দুটি সংগঠনের ভেতর থেকে জন্ম নেওয়া এই দুই সংগঠন গত সাড়ে তিন বছরে ৬২টি হামলায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯৪ জন। সর্বশেষ গুলশানে হামলার মধ্য দিয়ে চরম নৃশংসতা নিয়ে হাজির হয়েছে আইএস মতাদর্শ অনুসরণকারী গোষ্ঠীটি।

সাঈদ, মুক্তিযোদ্ধা

ধর্মের লেবাস পরা রাজনীতিবিদদের ও রাজনৈতিক শিক্ষানবিশদের কাছে জানতে চাই, এমন কোনো ধর্ম কি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যে ধর্ম নিরীহ ও নির্দোষ মানবসমাজকে হত্যা করতে বলে? যারা এগুলো করে চলেছে, তারা মুসলমান নয়, অন্য কোনো ধর্মেরও নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক

৪০ বছরে আমাদের রাজনীতির উপহার এই জঙ্গিবাদ। রাতারাতি তা শেষ হবে—এমন কোনো বাস্তবতা নেই। আগে আমাদের রাজনীতির চরিত্র বদলাতে হবে।

মহম্মদ সালাউদ্দিন

এদের মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো হিযবুত তাহ্‌রীর আর আনসারুল্লাহ বাংলা টিম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগকে ঢুকতে দেয় না, অথচ হিযবুতকে তাদের কার্যক্রম চালাতে দেয়।